advertisement

South 24 Parganas: পুকুরে ওটা কী ভাসছে? পচা দেহ নাকি...! কাছে যেতেই পিলে চমকে গেল গ্রামবাসীর

Last Updated:

গ্রামের এক মহিলা প্রথম পুকুরে ওই দেহটি ভাসতে দেখেন। তা দেখে চিৎকার, চেঁচামেচি শুরু করেন তিনি।

মন্দিরবাজারে গ্রামের পুকুরে ভাসছে মৃতদেহ
মন্দিরবাজারে গ্রামের পুকুরে ভাসছে মৃতদেহ
মন্দিরবাজার, আনিশ উদ্দিন মোল্লাঃ সাতসকালে গ্রামের পুকুরে ওটা কী ভাসছে? কাছে যেতেই পিলে চমকে গেল সকলের। গ্রামের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। যা ঘিরে একেবারে হইচই কাণ্ড বেধে গিয়েছে এলাকায়। জোড়ো হয়েছেন বিপুল লোকজন। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানার দয়ারামপুর এলাকার শিবপুর গ্রামের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শনিবার সকালে দয়ারামপুরের শিবপুর গ্রামের এক মহিলা প্রথম পুকুরে ওই দেহটি ভাসতে দেখেন। তা দেখে চিৎকার, চেঁচামেচি শুরু করেন তিনি। সাড়া পড়ে যায় গোটা গ্রামে। একে একে এলাকার লোকজন ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় মন্দিরবাজার থানার পুলিশকে। গ্রামবাসীর কাছে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ বাঘের ভয় তাড়াতে ছিল মোক্ষম ‘দাওয়াই’, আধুনিকতার ভিড়ে সুন্দরবনের সেই লোকসংস্কৃতি আজ বিলুপ্তির পথে
পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে যান ওই ব্যক্তি। জলে ডুবেই মারা যান তিনি। উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মৃতের নাম, পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas: পুকুরে ওটা কী ভাসছে? পচা দেহ নাকি...! কাছে যেতেই পিলে চমকে গেল গ্রামবাসীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement