advertisement

Smuggling: গাড়ির ভিতরে গোপন কুঠুরি, গোপনে খবর পেয়ে আটকাল পুলিশ! কৃষ্ণনগরে যা মিলল, চক্ষু চড়কগাছ পুলিশেরও

Last Updated:

Smuggling: রবিবার সকাল থেকেই কৃষ্ণনগর জোড়াকুঠির কাছে অপেক্ষা করছিল সাদা পোশাকের পুলিশ।

এ কী মিলল গাড়িতে!
এ কী মিলল গাড়িতে!
সমীর রুদ্র, নদিয়া: পুষ্পা সিনেমার কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল কৃষ্ণনগর জেলা পুলিশ। উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার ২। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে কৃষ্ণনগর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশন গ্রুপের আধিকারিকরা জানতে পারেন, একটি চারচাকা পণ্যবাহী গাড়ি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ওড়িশার দিক থেকে কৃষ্ণনগরের দিকে আসছে।
রবিবার সকাল থেকেই কৃষ্ণনগর জোড়াকুঠির কাছে অপেক্ষা করছিল সাদা পোশাকের পুলিশ। নির্দিষ্ট গাড়িটি সেখানে আসতেই গাড়িটি আটক করা হয়। কিন্তু দেখা যায় গাড়িটির ডালা সম্পূর্ণ খালি। তা দেখে তাজ্জব হয়ে যান পুলিশ আধিকারিকরা।
advertisement
advertisement
এরপরই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গাঁজা পাচারের জন্য পুষ্পা সিনেমার কায়দায় গাড়ির ডালার নিচে তৈরি করা হয়েছে গোপন কুঠুরি। সেখানেই আছে গাঁজা। ডালা খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের।
দেখা যায় ডালার নিচে থরে থরে সাজানো আছে গাঁজা ভর্তি প্যাকেট। ৬৮ টি প্যাকেট থেকে প্রায় ১৩০ কেজি গাঁজা উদ্ধার হয়। এরপরই ওই গাড়ির চালক ও খালাসিকে পুলিশ গ্রেফতার করে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Smuggling: গাড়ির ভিতরে গোপন কুঠুরি, গোপনে খবর পেয়ে আটকাল পুলিশ! কৃষ্ণনগরে যা মিলল, চক্ষু চড়কগাছ পুলিশেরও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement