advertisement

সিউড়ির বেনেপুকুর পাড়ার বাসিন্দারা লকডাউন করলো নিজেদের এলাকাকে

Last Updated:

পরিযায়ী শ্রমিক আসার কারণে ক্রমাগত বেড়েই চলেছে করোনা সংক্রমণ৷ ভিন রাজ্য থেকে আগত 80 শতাংশ শ্রমিকই আক্রান্ত হয়ে পড়ছেন করোনা ভাইরাসে

#সিউড়ি: পরিযায়ী শ্রমিক আসার কারণে ক্রমাগত বেড়েই চলেছে করোনা সংক্রমণ৷  ভিন রাজ্য থেকে আগত 80 শতাংশ শ্রমিকই আক্রান্ত হয়ে পড়ছেন করোনা ভাইরাসে ৷ বীরভূমেও আক্রান্তের সংখ্যা করেছে সেঞ্চুরি ৷ প্রত্যেকেই ভিনরাজ্য থেকে আগত ৷ কাউকে আনা হচ্ছে শ্রমিক স্পেশাল বাসে তো কাউকে আনা হচ্ছে ট্রেনে ৷ আবার অনেকেই চলে আসছেন সরকারের কোনো অনুমতি ছাড়াই ৷ আগত বেশিরভাগ শ্রমিককেই  রাখা হচ্ছে হোম কোয়ারেন্টাইনে ৷ কিন্তু প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা বেরিয়ে পড়ছেন রাস্তায় ৷ যার ফলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা  তৈরি হচ্ছে ৷ তাই এবার বহিরাগত বা অপরিচিত কোনো ব্যক্তিকে পাড়ায় ঢুকতে না দেওয়ার জন্য রাস্তায় বাঁশ বেঁধে রাস্তা বন্ধ করলেন সিউড়ি বেনেপুকর পাড়ার বাসিন্দারা ৷
পাড়ারই বাসিন্দা অশোক দে বলেন পাশেই আছে একটি বেসরকারি নার্সিংহোম সারাদিনে প্রচুর রোগীর আনাগোনা ৷ সেই নার্সিং হোম তাড়াতাড়ি পৌঁছনোর জন্য ব্যবহার করেন বেনেপুকুর পাড়ার এই রাস্তাটিকে ৷ যার ফলে অপরিচিত ব্যক্তির থেকে পাড়ার বাসিন্দাদের সংক্রমণের একটা আশঙ্কা থেকেই যায়৷ তাই নিজেদের সুরক্ষিত রাখতে আমরা পৌরপতির অনুমতি নিয়ে পাড়ায় ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছেন তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিউড়ির বেনেপুকুর পাড়ার বাসিন্দারা লকডাউন করলো নিজেদের এলাকাকে
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement