advertisement

Silajit: শিলাজিতের আমন্ত্রণে এলেন তৃণমূল বিধায়ক, জল্পনা বাড়ল প্রজাতন্ত্র দিবসে

Last Updated:

Silajit: শিলাজিতের গ্রামের পতাকা উত্তোলনে লাভপুরের বিধায়ক অভিজিত সিনহা , সঙ্গে গায়ক।

শিলাজিতের গ্রামে বিধায়ক
শিলাজিতের গ্রামে বিধায়ক
#বীরভূম: বীরভূমের লাভপুরের  সংগীত শিল্পী শিলাজিৎ -এর পৈতৃক বাড়ি গড়গড়িয়ায় আদিবাসী ছেলেমেয়েদের নিয়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হয় আজ । প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লাভপুর বিধান সভার বিধায়ক অভিজিৎ সিনহা । তিনি নিজে হাতে পতাকা উত্তোলন করে বেশ কিছুক্ষণ সময় কাটান সংগীত শিল্পী শিলাজিৎ ও আদিবাসী ছেলে-মেয়েদের সঙ্গে ।
বীরভূমের লাভপুর বিধানসভার অন্তর্গত গড়গড়িয়া গ্রাম । সেই গ্রামেই পৈতৃক বাড়ি প্রখ্যাত সঙ্গীত শিল্পী শিলাজিৎ-এর । প্রায়শই এই গ্রামে আসেন তিনি । আজ ২৬ জানুয়ারি, ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে আজকের দিনটি। সে রকমই নিজের পৈতৃক বাড়ি গড়গড়িয়ার গ্রামে আদিবাসী ছেলে-মেয়েদের নিয়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের আয়োজন করেছিলেন সঙ্গীত শিল্পী শিলাজিৎ।
advertisement
advertisement
এই অনুষ্ঠানে সংগীত শিল্পী শিলাজিৎ আমন্ত্রণ জানান লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহাকে । তাঁর আমন্ত্রণে লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা (রাণা) পৌঁছন গড়গড়িয়ায়। সেখানেই ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করেন তিনি । শিলাজিৎ-এর আমন্ত্রণে না এসে থাকা যেত না, এমনই মন্তব্য করেন বিধায়ক অভিজিৎ সিনহা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Silajit: শিলাজিতের আমন্ত্রণে এলেন তৃণমূল বিধায়ক, জল্পনা বাড়ল প্রজাতন্ত্র দিবসে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement