advertisement

Durg puja 2024: পুজোর আগে মন্দিরবাজারের মহেশপুরে সকলের মুখে হাসি ফোটায় শোলার ফুল

Last Updated:

Durg puja 2024: মন্দিরবাজারের মহেশপুরে সকলের মুখে হাসি ফোটায় শোলার ফুল। এই গ্রামের ৮০ শতাংশ মানুষ শোলার কাজের সঙ্গে যুক্ত। শোলার তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরির পর তা পাঠানো হয় বাইরে

+
চলছে

চলছে শোলার গ্রাম

দক্ষিণ ২৪ পরগনা: পুজোর আগে মহেশপুরে সকলের মুখে হাসি ফোটায় শোলার ফুল। এই গ্রামের ৮০ শতাংশ মানুষ শোলার কাজের সঙ্গে যুক্ত। শোলার তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরির পর তা পাঠানো হয় বাইরে। এই গ্রামের বিশেষত্ব শোলা। পুজোর আগে এই শোলা গ্রামে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা।
মন্দির বাজারের মহেশপুরের অধিকাংশ বাসিন্দা এই কাজের সঙ্গে যুক্ত। শোলার ফুল, গয়না তৈরি করেন তাঁরা। মহেশপুরের আশেপাশের আরও৪ থেকে ৫ টি গ্রামে এই কাজ হয়। শোলা শুকনো করা থেকে শুরু করে শোলা কাটা সহ একাধিক কাজ করেন তাঁরা। শুধুমাত্র ফুল নয় সেখানে তৈরি হয় বিভিন্ন খেলনা, পাখি, মুকুট সহ আরও অনেক দ্রব্য।
advertisement
advertisement
এ নিয়ে বাসুদেব হালদার নামের স্থানীয় এক বাসিন্দা জানান, গ্রামের মানুষজনের উপার্জনের প্রধান মাধ্যম শোলার কাজ করা। তাঁদের এই কাজের চাহিদা রয়েছে সর্বত্র।সারাবছর এই শোলার কাজ চলে এলাকায়। তবে পুজোর সময় শোলার কাজ বেশি হয়। এ নিয়ে কুন্ডুপদ হালদার নামের অপর এক ব্যক্তি জানান, গ্রামের মানুষজন শোলার বিভিন্ন রকম কাজ করেন। সবাই একরকম কাজ করেনা। এই অঞ্চলের বহু মানুষজন শোলার উপর ভর করে পায়ের তলার মাটি শক্ত করে চলেছেন এখনো।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durg puja 2024: পুজোর আগে মন্দিরবাজারের মহেশপুরে সকলের মুখে হাসি ফোটায় শোলার ফুল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement