advertisement

CRPF জওয়ানকে জুতো পেটা! ক্যানিং স্টেশনে পর্যটকদের কাণ্ডে তুমুল উত্তেজনা

Last Updated:

CRPF Jawan beaten- স্টেশনে এক সিআরপিএফ জওয়ানকে প্রকাশ্যে জুতো দিয়ে মারধর পর্যটকদের! সুন্দরবনে বেড়াতে যাওয়া একদল পর্যটক প্রকাশ্যে মারধর করেছে বলে জানা যাচ্ছে।

+
তুমুল

তুমুল উত্তেজনা ক্যানিং স্টেশন

ক্যানিং: স্টেশনে এক সিআরপিএফ জওয়ানকে প্রকাশ্যে জুতো দিয়ে মারধর পর্যটকদের! সুন্দরবনে বেড়াতে যাওয়া একদল পর্যটক প্রকাশ্যে মারধর করেছে বলে জানা যাচ্ছে।
ঘটনার পর স্টেশনে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারাও। সুন্দরবনে যেতে গেলে ক্যানিং স্টেশন দিয়েই যেতে হয়। আর সেখানেই এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সিআরপিএফে কর্মরত এক জওয়ান ডিউটি জয়েন করার জন্য ক্যানিং স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন। তাড়াহুড়ো করে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলার সঙ্গে ধাক্কা লাগে।
আরও পড়ুন- ১২ লাখ টাকার ইলেকট্রিক কেবল উধাও…! কে করল চুরি, কান টানতেই পুলিশের জালে ৩
এর পর ওই সিআরপিএফ জওয়ান ক্ষমাও চান। কিন্তু বীরভূম থেকে আসা ওই পর্যটকদের দল ওই জওয়ানের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। জুতো দিয়ে প্রকাশ্যে মারা হয় বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে ক্যানিং স্টেশন চত্বরে উত্তেজনা তৈরি হয়।
advertisement
advertisement
স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার প্রতিবাদ করেন। পরে ক্যানিং-এ রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এই বিষয়ে মুখ খুলতে চায়নি। এলাকার ব্যবসায়ীরা বলেন, ধাক্কা লাগার পর ‘সরি’ বলেছিলেন ওই জওয়ান। তারপরও তাঁকে দাঁড় করিয়ে রেখে মারধর করা হয়।
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CRPF জওয়ানকে জুতো পেটা! ক্যানিং স্টেশনে পর্যটকদের কাণ্ডে তুমুল উত্তেজনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement