advertisement

Asansol By Election Results: আসানসোলে শুরুতেই অনেকটা এগিয়ে গেলেন শত্রুঘ্ন, ঘুরে দাঁড়াতে পারবেন অগ্নিমিত্রা?

Last Updated:

যদিও পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালই৷ কিন্তু ইভিএম-এ গণনা শুরু হতেই দেখা যায়, ছবিটা বদলে গিয়েছে৷

আাসানসোলে এগিয়ে শত্রুঘ্ন৷
আাসানসোলে এগিয়ে শত্রুঘ্ন৷
#আসানসোল: আসানসোলে কি এবারে ঘাসফুল ফুটবে? শিল্প শহর দখলে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল৷ প্রথম দুই রাউন্ডের গণনার শেষে যা খবর, তাতে আসানসোলে ১০০৩৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী৷
যদিও পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালই৷ কিন্তু ইভিএম-এ গণনা শুরু হতেই দেখা যায়, ছবিটা বদলে গিয়েছে৷
advertisement
আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে৷ তার মধ্যে চারটিতেই তৃণমূল বিজেপি-র তুলনায় বেশি ভোট পেয়েছে৷ পরবর্তী রাউন্ডগুলিতে বিজেপি প্রার্থী লড়াইয়ে ফিরতে পারেন কি না, সেটাই এখন দেখার৷
advertisement
আসানসোল লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্র হল পাণ্ডবেশ্বর, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুড়িয়া, কুলটি, রানিগঞ্জ ও বারাবনি৷ গত বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এর মধ্যে পাঁচটিতেই এগিয়ে ছিল তৃণমূল৷ ফলে গত দু'টি লোকসভা নির্বাচনে জিতলেও এবারের উপনির্বাচনে আসানসোলে বিজেপি-র কাজটা যে কঠিন হবে, তা আগেই বোঝা গিয়েছিল৷
আসানসোল লোকসভা কেন্দ্র বিজেপি-র দখলে ছিল৷ এই কেন্দ্রটি জিতে লোকসভায় নিজেদের সাংসদ সংখ্যা বাড়াতে মরিয়া তৃণমূল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol By Election Results: আসানসোলে শুরুতেই অনেকটা এগিয়ে গেলেন শত্রুঘ্ন, ঘুরে দাঁড়াতে পারবেন অগ্নিমিত্রা?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement