advertisement

পুরসভার গেস্ট হাউসে রমরমিয়ে চলছে মধুচক্র, গ্রেফতার ১২

Last Updated:

পুরসভার গেস্টহাউসেই রমরমিয়ে চলছিল মধুচক্র ৷ গভীর রাতে কোন্নগর পুরসভার গেস্ট হাউসে হানা দিয়ে ১২ জনকে হাতেনাতে পাকরাও করল সিআইডি ৷

#কোন্নগর: পুরসভার গেস্টহাউসেই রমরমিয়ে চলছিল মধুচক্র ৷ গভীর রাতে কোন্নগর পুরসভার গেস্ট হাউসে হানা দিয়ে ১২ জনকে হাতেনাতে পাকরাও করল সিআইডি ৷ এদের মধ্যে ছিল ৮ জন নাবালিকা এবং ৪ জন পুরুষ ৷
গেস্ট হাউসটির বাইরে রঙিন মোড়কে লেখা বিশ্রামিকা গেস্ট হাউস ৷ কোন্নগর স্টেশনের একেবারে সামনেই রয়েছে এই ঝা চকচকে গেস্ট হাউসটি ৷ বাইরে থেকে দেখলে কোনও কিছুই বোঝার জো নেই ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে হানা দেয় সিআইডি ৷ সেখানেই আপত্তিকর অবস্থায় ৫ জন নাবালিকাসহ ১২ জনকে গ্রেফতার করে সিআইডি ৷ তাদেরকে উত্তরপাড়া থানায় নিয়ে যাওয়া হয় ৷ এছাড়াও গেস্ট হাউসটি থেকে ১০টি মোবাইল ফোন, কয়েকহাজার নগদ টাকা এবং বেশ কিছু সিডি ৷
advertisement
স্থানীয়দের অভিযোগ, ওই গেস্ট হাউস প্রায়ই অপরিচিত মহিলা এবং পুরুষদের আনাগোনা লেগেই থাকত ৷ মহিলা বাছাই করার জন্য ব্যবহার করা হত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ৷ সেখানেই স্থির হত দরদামও ৷ এরপরই কোন্নগরের বিশ্রামিকা গেস্ট হাউসের ঠিকানা দেওয়া হত ৷ টাকার লোভে এই ফাঁদে পা দিতেন তারকেশ্বর, শেওড়াফুলি ও বৈদ্যবাটিসহ বিভিন্ন এলাকার নাবালিকারা ৷
advertisement
advertisement
পুরসভার গেস্ট হাউসে কীভাবে দিনের পর দিন এই মধুচক্রের আসর চলত ? সেই নিয়ে উঠছে প্রশ্ন ৷ জানা গিয়েছে, পুরসভা সরাসরি এই গেস্ট হাউসটি চালাত না ৷ স্থানীয় এক ব্যক্তিকে লিজ দেওয়া হয় ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ যদিও পুরসভার তরফ থেকে কোনও উত্তর মেলেনি এখনও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরসভার গেস্ট হাউসে রমরমিয়ে চলছে মধুচক্র, গ্রেফতার ১২
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement