advertisement

Hilsha Fish In Digha: লাফাচ্ছে জ্যান্ত ইলিশ! দিঘার সৈকতের এই ভিডিও দেখলে চমকে যাবেন আপনি

Last Updated:

Hilsha Fish In Digha: দিঘায় মৎস্যজীবীদের পাতা জালে জালে ধরা পড়া জ্যান্ত জোড়া ইলিশ ঘিরে রীতিমতো হইচই শুরু হয়েছে দিঘার সমুদ্র সৈকতে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#দিঘা: জ্যান্ত ইলিশ ঘিরে দিঘায় হইচই! দিঘার মোহনায় পর্যটকদের হাতে জ্যান্ত ইলিশের ছটফট করার ছবি ধরা পড়ল নিউজ এইট্টিন বাংলার ক্যামেরার।
দিঘায় মৎস্যজীবীদের পাতা জালে জালে ধরা পড়া জ্যান্ত জোড়া ইলিশ ঘিরে রীতিমতো হইচই শুরু হয়েছে দিঘার সমুদ্র সৈকতে। জালে পড়ার পর ডাঙায় পড়ে লাফাতে থাকা দুটি ইলিশ দেখতে পেয়ে উৎসুক পর্যটকরা ভীড় জমান শুক্রবার সকালে। জ্যান্ত ইলিশ দেখতে পেয়ে কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কলকাতা থেকে আসা এক মহিলা পর্যটক ইলিশ দুটি কিনে নেন।
advertisement
advertisement
সকলেই জানেন, জলের বাইরে ইলিশের আয়ু নেই মোটে। তাই ডাঙায় ইলিশের লাফানোর কথা নয়। কারণ, সাগর থেকে তোলার পরেই মৃত্যু হয় মাছের। কিন্তু এ যেন এক অন্যরকম দৃশ্য। দিঘার সৈকতে যে মাঝারি মাপের ইলিশগুলি উঠে এল, সেগুলি ডাঙায় তোলার পরেও দিব্যি ছটফট করছে। জ্যান্ত ইলিশ এর আগে কোথাও দেখা গিয়েছিল কি না, তা মনে করতে পারছেন না কেউই।
advertisement
শীতের মরসুমে ইলিশের বাজার বেশ চাঙ্গা। এখনও বাজারে কম বেশি ১২০০-১৫০০ টাকা কেজি দরে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। ক্রেতার সংখ্যাও কম নয়। দাম যতই হোক, ইলিশ পড়ে থাকার মাছ নয়, ক্রেতাও মিলছে দেদার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hilsha Fish In Digha: লাফাচ্ছে জ্যান্ত ইলিশ! দিঘার সৈকতের এই ভিডিও দেখলে চমকে যাবেন আপনি
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement