advertisement

Murshidabad News: মুর্শিদাবাদবাসীর জন্য গর্বের খবর! বিরাট পুরস্কার পেল হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যক্ষেত্রে নয়া সাফল্য

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মুকুটে নয়া পালক। বিরাট পুরস্কারে ভূষিত হয়েছে এই প্রতিষ্ঠান। খবর সামনে আসতেই জেলার স্বাস্থ্য মহলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা খুশি।

হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র
হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ মুর্শিদাবাদের স্বাস্থ্যক্ষেত্রে বিরাট সাফল্য। জেলার স্বাস্থ্যব্যবস্থার মুকুটে জুড়ল নতুন পালক। সুশ্রী কায়াকল্প পুরস্কারে ভূষিত হয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই সাফল্যে জেলার স্বাস্থ্য মহলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আনন্দিত।
জানা যাচ্ছে, হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো, হার্বাল গার্ডেন, সৌন্দর্যায়ন, পরিচ্ছন্নতা, পরিষেবা প্রদান এবং স্বাস্থ্য সচেতনতার প্রচার- এই সকল মানদন্ডের মূল্যায়নের বিচারে রাজ্যের ৩০৯টি কমিউনিটি হেলথ সেন্টারের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্য দফতরের কাছে এই খেতাব জয়ের চিঠি পৌঁছতেই জেলার স্বাস্থ্যভবন এবং স্থানীয় এলাকাবাসীদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে।
advertisement
আরও পড়ুনঃ বিড়ি শ্রমিকদের চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ! চালু হল ১০০ শয্যার নতুন হাসপাতাল, মিলবে এইসব সুবিধা
হাসপাতালের উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ১৫ লক্ষ টাকার নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল জানান, জেলার স্বাস্থ্যক্ষেত্রে প্রতিনিয়ত যেভাবে পরিষেবার মান বাড়ছে, সেটারই প্রতিফলন এই পুরস্কার। জেলার বাকি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলিও যাতে মানদন্ডের বিচারে প্রথম সারিতে থাকে তার অঙ্গীকার করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
advertisement
advertisement
এই বিষয়ে সামিউল শেখ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “এখানকার পরিষেবা খুব ভাল। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন। এখানকার সব কিছুই ভাল। এখানে কোনও অসুবিধা নেই। ওষুধও ঠিকঠাক দেয়। এখানে আমরা কোনও সমস্যা দেখতে পাই না”।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদবাসীর জন্য গর্বের খবর! বিরাট পুরস্কার পেল হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যক্ষেত্রে নয়া সাফল্য
Next Article
advertisement
Girish Park TMC BJP Clash: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
  • বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক৷

  • মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলার অভিযোগ৷

  • আহত দু পক্ষের বেশ কয়েকজন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement