advertisement

করোনা আবহের মধ্যেই নতুন উপসর্গ স্ক্রাব টাইফাস ! এলাকায় ছড়াল আতঙ্ক !

Last Updated:

নতুন করে আবার এই রোগের ত্রাস ছড়িয়েছে জেলায়।

#তমলুক: করোনা আবহেই আবার স্ক্রাব টাইফাস আতঙ্ক ! পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শিমুলিয়া এলাকার সাড়ে আট বছরের এক শিশুকন্যা ও নন্দকুমার থানার পুরষাঘাট এলাকার এলাকার সাড়ে চার বছরের এক শিশুপুত্র এই রোগে আক্রান্ত হয়ে তমলুকের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ৷ নতুন করে আবার এই রোগের ত্রাস ছড়িয়েছে জেলায়।
চিকিৎসকরা জানাচ্ছেন, বন-জঙ্গল ঝোপঝাড়ে জন্মানো এক ধরনের বিশেষ পোকার কামড় থেকে স্ক্রাব টাইফাসের জীবাণু শরীরে ঢোকার পর জ্বর আসে। দিন সাতেকের জ্বর আর বমির পর শুরু হয় শারীরিক জটিলতা। গোড়ায় চিকিৎসা হলে সহজেই সুস্থ হবেন রোগীরা, কিন্তু চিকিৎসা না-হলে বড় সমস্যা হতে পারে। তবে ডেঙ্গির নির্দিষ্ট ওষুধ না থাকলেও স্ক্রাব টাইফাসের ওষুধ রয়েছে। ফলে সঠিক চিকিৎসা হলে জীবনহানির আশঙ্কা কম।
advertisement
প্রাপ্তবয়স্করা পোকামাকড় কামড়ালে বুঝতে পারেন ৷  পোকামাকড় থেকে সচেতন হতে পারেন ৷ কিন্তু ছোট ছেলেমেয়েরা খেলাধূলা করতে গেলে  কিংবা বন-জঙ্গলের মধ্যে গেলে এই পোকা কামড়ে দেওয়ার আশঙ্কা থাকে ৷ যার ফলে ছোটদের ক্ষেত্রে এই রোগের আশঙ্কা বেশি থাকে ৷ এমনটাই জানাচ্ছেন ডাক্তার বাবুরা।
advertisement
Sujit Bhowmick
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
করোনা আবহের মধ্যেই নতুন উপসর্গ স্ক্রাব টাইফাস ! এলাকায় ছড়াল আতঙ্ক !
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement