advertisement

SBSTC Bus Crisis: আজও মিলছে না সরকারি বাস, কাজ হল না মন্ত্রীর আশ্বাসে! এক সপ্তাহ ধরে চলছে ভোগান্তি

Last Updated:

এ দিন সকাল থেকেও ধর্মতলা, দিঘা, দুর্গাপুর, সিউরি, বাঁকুড়া, পুরুলিয়ার মতো এসবিএসটিসি-র ডিপোগুলিতে অস্থায়ী কর্মীরা কাজে যোগ দেননি৷

চলছে বাস ভোগান্তি৷
চলছে বাস ভোগান্তি৷
#কলকাতা: পরিবহণমন্ত্রীর অশ্বাস, হুঁশিয়ারিতেও কাজ হল না৷ সাত দিনে পড়ল এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীদের কর্মবিরতি৷ যার জেরে পুজোর মুখে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী৷ কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, পরিবহণ দফতরের আধিকারিক থেকে শুরু করে আন্দোলনকারী শ্রমিক- কেউই বলতে পারছেন না৷
এ দিন সকাল থেকেও ধর্মতলা, দিঘা, দুর্গাপুর, বর্ধমান, সিউরি, বাঁকুড়া, পুরুলিয়ার মতো এসবিএসটিসি-র ডিপোগুলিতে অস্থায়ী কর্মীরা কাজে যোগ দেননি৷ ফলে সংস্থার অধিকাংশ বাসই ছাড়তে পারেনি৷ বাস ধরতে এসে ডিপোতেই অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের৷ কলকাতা থেকে জেলা, সর্বত্র ছবিটা একই৷
স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে গত ২০ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি শুরু করেন আইএনটিটিইউসি সমর্থিত অস্থায়ী শ্রমিকরা৷ যার জেরে মুখ থুবড়ে পড়ে এসবিএসটিসি-র বাস পরিষেবা৷ শুধুমাত্র স্থায়ী কর্মীদের দিয়ে কিছু সংখ্যক বাস চালানো হয়৷
advertisement
advertisement
পুজোর মুখে অনেকেই এসবিএসটিসি-র বাসে করে এক জেলা থেকে অন্য জেলায় যান৷ বাড়ি ফেরা হোক বা ঘুরতে যাওয়া- যাত্রীদের বড় ভরসা দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের বাস৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারি বাস পরিষেবাও এসবিএসটিসি-র উপরে নির্ভরশীল৷ ফলে জেলাগুলিতে যাত্রী ভোগান্তি চরমে ওঠে৷
advertisement
পরিস্থিতি সামাল দিতে গতকালই অস্থায়ী কর্মীদের মাসে ২৬ দিন করে কাজ দেওয়ার দাবি মেনে নেন পরিবহণমন্ত্রী স্লেহাশিস চক্রবর্তী৷ সেই ঘোষণাও করেন তিনি৷ পাশাপাশি ছুটি সহ অন্যান্য দাবি নিয়ে পুজোর পরে আলোচনায় বসার আশ্বাসও দেন তিনি৷ একই সঙ্গে পরিবহণমন্ত্রী হুঁশিয়ারি দেন, এর পরেও আন্দোলন প্রত্যাহার না করলে যে ফ্র্যাঞ্চাইজিগুলির মাধ্যমে এই অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়েছিল, সেগুলিকেই বাতিল করে দেওয়া হবে৷
advertisement
পরিবহণমন্ত্রী নরমে- গরমে বার্তা দেওয়ার পরেও অবশ্য নিজেদের অবস্থানেই অনড় থেকেছেন আন্দোলনকারী অস্থায়ী কর্মীরা৷ এ দিন সকাল পর্যন্ত কোনও ডিপোতেই কাজে যোগ দেননি তাঁরা৷ এ দিন পরিস্থিতির বদল হয় কি না, সেটাই দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SBSTC Bus Crisis: আজও মিলছে না সরকারি বাস, কাজ হল না মন্ত্রীর আশ্বাসে! এক সপ্তাহ ধরে চলছে ভোগান্তি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement