advertisement

Haldia bus accident: হলদিয়ায় পুকুরে পড়ল যাত্রী বোঝাই বাস, চলছে উদ্ধারকাজ! আহত বহু যাত্রী

Last Updated:

হলদিয়ার চকদ্বীপা স্কুলের কাছে বালুঘাটা-কুকড়াহাটি রুটের বেসরকারি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে গিয়ে পড়ে৷

হলদিয়ায় পুকুরে পড়ল বাস৷
হলদিয়ায় পুকুরে পড়ল বাস৷
#হলদিয়া: পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা৷ পুকুরে গিয়ে পড়ল যাত্রীভর্তি বাস৷ যদিও দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি৷ প্রাথমিক ভাবেই স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগিয়েছেন৷ ঘটনাস্থলে পৌছেছে পুলিশ৷
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন৷ কমবেশি প্রায় সব যাত্রীই আহত হয়েছেন বলে খবর৷ গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷
জানা গিয়েছে, হলদিয়ার চকদ্বীপা স্কুলের কাছে বালুঘাটা-কুকড়াহাটি রুটের বেসরকারি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে গিয়ে পড়ে৷ বাসের সামনের দিকের অংশের অনেকটাই জলের মধ্যে ডুবে যায়৷ বাসের মধ্যে কোনও যাত্রী আটকে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে৷ বাসটিকে পুকুর থেকে তোলার জন্য ক্রেন নিয়ে আসা হচ্ছে৷ বেপরোয়া গতির জন্যই বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ৷
advertisement
advertisement
বিস্তারিত আসছে...
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Haldia bus accident: হলদিয়ায় পুকুরে পড়ল যাত্রী বোঝাই বাস, চলছে উদ্ধারকাজ! আহত বহু যাত্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement