advertisement

Mamata Banerjee Murshidabad Visit: মমতার মুর্শিদাবাদ সফরের দু দিন আগেই বড় পদক্ষেপ! সাসপেন্ড সমশেরগঞ্জ থানার বড়বাবু সহ দুই অফিসার

Last Updated:

সমশেরগঞ্জে অশান্তিতে একই পরিবারের বাবা-ছেলে সহ তিনজনের মৃত্যু হয়েছিল৷ আহত হন বেশ কয়েকজন৷ সেই ঘটনার তদন্তে সিট গঠন করেছিল রাজ্য পুলিশ৷

সাসপেন্ড সমশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ৷
সাসপেন্ড সমশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ৷
সমশেরগঞ্জ: ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সমশেরগঞ্জ, ধুলিয়ানের মতো বিভিন্ন এলাকা৷ আগামী ৫ মে, সোমবার মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অশান্তি কবলিত সমশেরগঞ্জেও যাওয়ার কথা তাঁর৷
মুখ্যমন্ত্রীর এই সফরের ঠিক আগে সমশেরগঞ্জ থানার ওসি এবং সেকেন্ড অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল রাজ্য পুলিশ৷ সাসপেন্ড করা হল সমশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষকে৷ এর পাশাপাশি সমশেরগঞ্জ থানার মেজো বাবু জালালউদ্দিন আহমেদকেও সাসপেন্ড করা হয়েছে৷ এ রাজ্য পুলিশের শীর্ষস্তর থেকে ই মেল মারফত জঙ্গিপুর জেলা পুলিশকে সমশেরগঞ্জ থানার দুই অফিসারের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপের কথা বলা হয়েছে৷
advertisement
advertisement
এ বিষয়ে জেলা পুলিশের কেউ মুখ না খুললেও সমশেরগঞ্জে অশান্তি সামলাতে ব্যর্থ হওয়ার কারণেই দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর৷ সমশেরগঞ্জে অশান্তিতে একই পরিবারের বাবা-ছেলে সহ তিনজনের মৃত্যু হয়েছিল৷ আহত হন বেশ কয়েকজন৷ সেই ঘটনার তদন্তে সিট গঠন করেছিল রাজ্য পুলিশ৷
advertisement
সমশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসকে বাড়ি থেকে বের করে নিয়ে কুপিয়ে হত্যা করেছিল দুষ্কৃতীরা৷ সেই ঘটনাতেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল৷ বেশ কয়েকদিন অশান্তি চলার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে মুর্শিদাবাদের অশান্তি নিয়ন্ত্রণে আসে৷ জাফরাবাদে বাবা-ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় মূল চক্রী সহ একাধিক অভিযুক্তকে ভিন রাজ্যে হানা দিয়ে গ্রেফতার করে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee Murshidabad Visit: মমতার মুর্শিদাবাদ সফরের দু দিন আগেই বড় পদক্ষেপ! সাসপেন্ড সমশেরগঞ্জ থানার বড়বাবু সহ দুই অফিসার
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement