advertisement

Sagar Dutta Hospital: মর্গে দেহ রাখতে ২২ হাজার, মদনকে ফোন মৃতের ছেলের! সাগর দত্ত হাসপাতালে আটক সরকারি কর্মী

Last Updated:

বিধায়ক মদন মিত্রের অভিযোগ, সাগর দত্ত হাসপাতালে অনেক দিন ধরেই সক্রিয় দালাল চক্র৷

কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ফোন করেন মৃতের ছেলে৷
কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ফোন করেন মৃতের ছেলে৷
সুবীর দে, কামারহাটি: সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে বাবার মৃতদেহ মর্গে রাখার জন্য বিশেষ ভাবে সক্ষম ছেলের কাছে ২২ হাজার টাকা চাওয়ার অভিযোগ৷ বিধায়কের কাছে অভিযোগ জানাতেই অভিযুক্ত সরকারি কর্মচারীকে আটক করল পুলিশ৷ মঙ্গলবার এমনই ঘটনা ঘটল কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ ঘটনায় সরব হয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার হয় বরানগর পুরসভা এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনির্বাণ রায়ের দেহ৷ সেই সময় বাড়িতে কেউ ছিলেন না৷ ৭০ বছর বয়সি ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে বরানগর থানার পুলিশ৷ যেহেতু মৃত অবস্থাতেই ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়, তাই অস্বাভাবিক মামলা রুজু করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখার জন্য পাঠায় পুলিশ৷
advertisement
মৃতের ছেলে অর্পণ রায়ের অভিযোগ, মর্গে দেহ রাখা এবং প্যাকিং করার জন্য হাসপাতালের কর্মী আকাশ মল্লিক ২২ হাজার টাকা দাবি করেন৷ শেষ পর্যন্ত ফোনে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ঘটনার কথা জানান অর্পণ৷ এর পরেই মদন মিত্রের নির্দেশে হাসপাতালে যান এলাকার তৃণমূল কর্মীরা৷ পৌঁছয় কামারহাটি আউটপোস্ট এবং কামারহাটি থানার পুলিশও৷ মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় সাগর দত্ত হাসপাতালের কর্মী আকাশ মল্লিককে৷
advertisement
advertisement
এই ঘটনার কথা জেনে যথেষ্টই ক্ষুব্ধ কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ তাঁর অভিযোগ, অনেক দিন ধরেই সাগর দত্ত হাসপাতালে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য থেকে টাকা চেয়ে রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের হয়রান করছেন হাসপাতালের এক শ্রেণির কর্মী এবং দালাল চক্র৷ এই প্রবণতা আটকাতে অবিলম্বে পুলিশের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন কামারহাটির বিধায়ক৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sagar Dutta Hospital: মর্গে দেহ রাখতে ২২ হাজার, মদনকে ফোন মৃতের ছেলের! সাগর দত্ত হাসপাতালে আটক সরকারি কর্মী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement