advertisement

কোণা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, কাউন্সিলরকে মারধরের অভিযোগ

Last Updated:

কোণা এক্সপ্রেসওয়ের জানাগেট এলাকায় পথ দুর্ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায় ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

#হাওড়া: কোণা এক্সপ্রেসওয়ের জানাগেট এলাকায় পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায় ৷ ঘটনায় তিনজন আহত হয়েছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার পর এলাকাবাসী সাহায্যের জন্য কাউন্সিলর শ্যামল রায় ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ এমনকী মারধরেরও অভিযোগ উঠেছে ৷
এলাকাবাসীদের পাল্টা অভিযোগ, কাউন্সিলর মদ্যপ অবস্থায় ছিলেন ৷ প্রতিবাদ করলে এক মহিলার গায়ে হাত দেন ও তাঁর শাড়ি ছিঁড়ে দেন বলে স্থানীয়দের দাবি। প্রতিবাদে এলাকাবাসী রাস্তা অবরোধ করে।
advertisement
advertisement
খবর পেয়ে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলেন। পরে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় গেলে, তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যদিও, কাউন্সিলরের পাল্টা দাবি, তাঁকেই য়েকজন লোক মারধর করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোণা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, কাউন্সিলরকে মারধরের অভিযোগ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement