advertisement

RG Kar Doctor Murder Impact: গানে-নাটকে আরজি কর কাণ্ডে 'জাস্টিস' চাইলেন ওঁরা, দেখুন ভিডিও

Last Updated:

RG Kar Doctor Murder Impact: আরজি কর কাণ্ডের প্রভাব পড়েছে বীরভূম জেলাতেও। এখানকার মল্লারপুরে এক অন্য ধরনের প্রতিবাদ মিছিল দেখা গেল

+
গিটার

গিটার হাতে নাটক দেখিয়ে প্রতিবাদ

বীরভূম: এই মুহূর্তে সাধারণ মানুষের কন্ঠে একটাই কথা শোনা যাচ্ছে, ‘আরজি কর কান্ডের সঠিক বিচার’। আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। জারি রয়েছে বিক্ষোভ এবং মিছিল। বাড়ি ছেড়ে পথে নেমে এসেছে সাধারণ মানুষ। আসল দোষীদের শাস্তির দাবিতে রাত দখলের লড়াইয়ের জন্য পথে নেমেছেন শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের মহিলারা। রাত্রিতে মহিলাদের সুরক্ষা দিতে হবে, এই দাবি নিয়ে কখনও মশাল মিছিল, কখনও আবার মৌন মিছিল হচ্ছে। অনেকেই মোমবাতি নিয়েও মিছিল করছেন।
আরজিকর কাণ্ডের প্রভাব পড়েছে বীরভূম জেলাতেও। এখানকার মল্লারপুরে এক অন্য ধরনের প্রতিবাদ মিছিল দেখা গেল। মল্লারপুরের বাহিনা মোড়ে নাটক এবং গানের মধ্য দিয়ে প্রতিবাদে সরব হলেন এলাকার যুবক এবং যুবতীরা। কেউ হাতে গিটার নিয়ে প্রতিবাদ মূলক গান গাইলেন, আবার অন্যদিকে মহিলারা পথ নাটকের মধ্য দিয়ে প্রতিবাদ জানান। এই প্রতিবাদ মিছিলে প্রায় কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: নিরাপত্তার বালাই নেই, জেলার এই হাসপাতালের অবস্থা জানলে শিউরে উঠবেন!
বাহিনা মোড়ের প্রতিবাদ মিছিলের মাধ্যমে বার্তা দেওয়া হয় সকল পুরুষ ধর্ষক হয় না। অন্যদিকে নাটকের মাধ্যমে দেখানো হয় কীভাবে নারীদের উপর অত্যাচার করা হয়। সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, স্বাধীন ভারতেও নারীরা আজ সুরক্ষিত নয়। সন্ধের পরে কার্যত ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাড়ির মহিলারা। বাড়ির মেয়ে যতক্ষন বাড়ি না ফিরছেন ততক্ষণ চিন্তায় থাকছেন বাড়ির সদস্যরা। তাই অবিলম্বে আসল দোষীদের গ্রেফতার করে নারীদের সুরক্ষিত করতে হবে। আর এমন শাস্তি দিতে হবে যেন আর কেউ এমন কাজ করার সাহস না পায়।
advertisement
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Doctor Murder Impact: গানে-নাটকে আরজি কর কাণ্ডে 'জাস্টিস' চাইলেন ওঁরা, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement