advertisement

West Bardhaman News: উপকার নয়, রাস্তা মেরামতির সিদ্ধান্ত যেন অভিশাপ! প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

Last Updated:

রাস্তার উপরেই রাখা হয়েছে নির্মাণের যাবতীয় সামগ্রী। তার ফলে বারবার হচ্ছে দুর্ঘটনা

+
title=

পশ্চিম বর্ধমান: লাউদোহা থেকে উখরা পর্যন্ত রাস্তা মেরামতের কাজ শুরু হবে। রাস্তা তৈরির জন্য নির্মাণ সামগ্রী মজুত করছেন ঠিকাদার। প্রায় ৭ কিলোমিটার এই রাস্তাটি পিডব্লুডি-র তত্ত্বাবধানে সারাই হচ্ছে। কিন্তু ঠিকাদারের অসচেতন মনোভাব ডেকে আনছে বিপদ। রাস্তার উপরেই রাখা হয়েছে নির্মাণের যাবতীয় সামগ্রী। তার ফলে বারবার হচ্ছে দুর্ঘটনা। বিগত কয়েক দিনে ১২ জন দুর্ঘটনার শিকার হয়েছেন বলে খবর। স্থানীয়দের অভিযোগের তীর ঠিকাদারের দিকে।
সূত্র মারফত জানা গিয়েছে, রাজু মণ্ডল নামে এক ঠিকাদার এই কাজের বরাত পেয়েছেন। তিনি অবৈধভাবে রাস্তা নির্মাণের সামগ্রী একেবারে রাস্তার অর্ধেক অংশ দখল করে রেখে দিয়েছেন। যার ফলে কয়েকদিন ধরে প্রায় ১০ থেকে ১২ জন এই রাস্তার উপর দুর্ঘটনা শিকার হয়েছেন। লাউদোহার ফরিদপুর থানার ৫০ মিটার দূরে একটি বাঁকের কাছে বারবার দুর্ঘটনা হচ্ছে বলে দাবি। কারণ, এই বাঁকের কাছে রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। অনেকেই তা বুঝতে পারছেন না। আর তার ফলে ঘটছে দুর্ঘটনা।
advertisement
advertisement
পড়ে থাকা নির্মাণ সামগ্রীতে বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হন লাউদোহার বাসিন্দা রাজা মুখার্জি। এছাড়া ওই জায়গায় আরও একজন লাউদোহার বাসিন্দা দুর্ঘটনার শিকার হন। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রাস্তা দিয়ে যাতায়াত করা স্থানীয় বাসিন্দা সন্তোষ দেওয়াসি বলেন, যেভাবে রাস্তার উপর সামগ্রী রেখে দেওয়া হয়েছে তাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সাংঘাতিক বিপদের মুখে পড়তে হচ্ছে। অর্ধেকটা অংশজুড়ে রয়েছে নির্মাণ সামগ্রী। বড় গাড়ি যাতায়াত করলেই ছিটকে আসছে ছোট ছোট পাথর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে দুর্গাপুর-ফরিদপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি জানান, তিনি শুনেছেন রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখা হয়েছে যার জন্য দুর্ঘটনা হচ্ছে। তিনি বলেন, অবিলম্বে ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই ঘটনা প্রসঙ্গে কাজের বরাত পাওয়া ঠিকাদারকে ফোন করা হলেও তিনি কোনও উত্তর দেননি।
advertisement
নয়ন ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: উপকার নয়, রাস্তা মেরামতির সিদ্ধান্ত যেন অভিশাপ! প্রতিদিন ঘটছে দুর্ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement