advertisement

Renu Khatun: 'লড়াই করুন', স্বামী হাত কেটেছিল, হাসপাতাল থেকে বেরিয়ে তবু লড়াইয়ে আত্মবিশ্বাসী রেণু

Last Updated:

Renu Khatun: তারপরেও এই ঘৃণ্য শক্তি দমিয়ে রাখতে পারেনি রেণুকে। রেণুর চিকিৎসার খরচ বহন করেছে রাজ্য সরকার। গ্রেফতার হয়েছে শ্বশুর শাশুড়ি-সহ ৬ জন ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#দুর্গাপুর: স্বামী নৃশংসতাও দমাতে পারেনি তাঁকে। বরং তিনি বলছেন, লড়তে হবে এভাবেই। কেতুগ্রামের রেণু খাতুন এখন লড়াইয়ের অনুপ্রেরণা, তিনি নতুন করে নিজেকে গড়ে তুলতে চান। সরকারি চাকরিতে আপত্তি ছিল কেতুগ্রামের নার্সিং স্টাফ রেণুর স্বামীর। সরকারি নার্সিং চাকরির লিস্টে নাম আসতেই সুপারি কিলারদের সঙ্গে নিয়ে নিশংসভাবে রেণু খাতুনের ডান হাতের কব্জি কেটে দেয় তার স্বামী শের মহম্মদ।
তারপরেও এই ঘৃণ্য শক্তি দমিয়ে রাখতে পারেনি রেণুকে। রেণুর চিকিৎসার খরচ বহন করেছে রাজ্য সরকার। গ্রেফতার হয়েছে শ্বশুর শাশুড়ি-সহ ৬ জন । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেনুর পাশে দাঁড়িয়েছেন। কাটা হাতে বসবে কৃত্রিম হাতও, সেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আট দিন ধরে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে লড়াই করার পর এখন সম্পূর্ণ সুস্থ রেণু। বেসরকারি হাসপাতাল থেকে ছুটি হতেই রেণুর মুখে যেন আরো একটু হাসি ফুটল।
advertisement
advertisement
রেনুর বার্তা, যাঁরা এই ধরনের ঘটনার সাক্ষী হচ্ছে তাঁরা যেন চুপ করে বসে না থাকেন, লড়াইয়ে এগিয়ে আসেন। নতুন জীবনের লড়াইটা আরেকটু নতুনভাবে শুরু হল হার না মানা রেণুর। রেণু জানান, সরকারকে তাঁর যেমন ধন্যবাদ জানানোর কোনও ভাষা নেই ঠিক তেমনই চিকিৎসকদেরও ধন্যবাদ জানানোরও ভাষা নেই। চিকিৎসকরা জানান, এখন সম্পূর্ণ সুস্থ রেণু। তাঁর ডান হাতের কব্জি কেটে গেলেও কৃত্রিম হাত যাতে বসানো যায় সে নিয়েও চিকিৎসা চলছে। তবে যাই হোক, রেণু আর যেতে চান না শ্বশুরবাড়িতে। নতুন করে সংসার নিয়েও এখনও চিন্তা করেননি রেণু খাতুন।
advertisement
অর্পণ চক্রবর্তী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Renu Khatun: 'লড়াই করুন', স্বামী হাত কেটেছিল, হাসপাতাল থেকে বেরিয়ে তবু লড়াইয়ে আত্মবিশ্বাসী রেণু
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement