advertisement

Bankura Doll: রথের পুতুল হিসেবে বিখ্যাত, কাজগ দিয়ে তৈরি, হাতি-বাঘ-সিংহের মাথা নড়ছে টুক-টুক করে

Last Updated:

টুক টুক করে নড়ছে মাথা! রথের এই পুতুল তৈরি হয় কাগজ দিয়ে।

+
মাথা

মাথা নাড়ানো পুতুল

বাঁকুড়া: টুক টুক করে নড়ছে মাথা! রথের এই পুতুল তৈরি হয় কাগজ দিয়ে। দেখতে খুবই মিষ্টি এবং রঙিন। বাচ্চারা মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে থাকে এই পুতুলের দিকে। বাঁকুড়ায় তৈরি হচ্ছে এই পুতুল। রথযাত্রার সময় রথকে সাজান নিয়ে বিশেষ উৎসাহ দেখা যায় বাচ্চাদের মধ্যে। তবে কী দিয়ে সাজাবে রথ? বাঁকুড়ায় তৈরি হচ্ছে রথকে কেন্দ্র করে এক ধরনের বিশেষ পুতুল। হাতি এবং সিংহ। এই দুই পুতুলের চাহিদা বাড়ছে হুরহুর করে। পুতুলগুলিতে রয়েছে বিশেষ মৌলিকতা। পুতুলগুলি দেখতে যেমন রঙিন ঠিক তেমনই আকর্ষণীয়। গোটা একটি পরিবার, চন্দ পরিবার। তৈরি করছেন নানা ধরনের হাতি এবং সিংহ। রথযাত্রা সময় এই হাতি-সিংহ গুলির চাহিদা বিপুল।
উল্টো রথ এবং সোজা রথকে কেন্দ্র করে প্রতিবছর চন্দ পরিবার তৈরি করেন এগুলি। কাগজ এবং পিচবোর্ড দিয়ে তৈরি দেহ এরপর হাতি এবং সিংহের মুণ্ডুটি বানানো হয় কাগজ দিয়েই। তারপর বাঁশের ছোট্ট টুকরো দিয়ে মাটি লাগিয়ে দেহের সঙ্গে মাথার ঘটে সংযোগ স্থাপন। রথকে কেন্দ্র করে বাচ্চাদের বিশেষ উৎসাহ থাকে এই পুতুল গুলির প্রতি। এই পুতুলগুলিকে অনেক সময় রাখা হয় রথে, বাড়ে রথের সৌন্দর্য। এছাড়াও কেনে বাচ্চারা। দূর থেকে দেখলে বোঝা যাবে, টুকটুক করে নড়ছে মাথা। একটু হাওয়া দিলে কিংবা ধাক্কা দিলেই মাথা নাড়ে পুতুলগুলি। পুতুল প্রস্তুত কারক বলেন, “মূলত, মাটি ভরে বাঁশের পিছনটি ভারি করা হয়, যার জন্য পুতুলগুলির মাথা নড়ে। একমাত্র রথের সময় এই পুতুলগুলি তৈরি করা হয়।”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
বাঁকুড়া শহরের মৌলাডাঙ্গার চন্দ পরিবার। পরিবারের সকলে মিলেই করছেন এই কাজ। প্রতিবছর মাটির কাজ করার পাশাপাশি রথের সময় এই পুতুল বানিয়ে রোজগার করেন তারা। এক একটি পুতুল বিক্রি হয় ৬০ থেকে ৭০ টাকায়। মহিলা শিল্পী জানান, “পয়সার অসুবিধা রয়েছে বলে এই কাজটি করছি। মাত্র ৬৯-৭০ টাকায় বিক্রি হয় পুতুলগুলি।”
advertisement
বাঁকুড়া জেলা জুড়ে দেখা যায় বিভিন্ন রকমের উৎসব কেন্দ্রিক শিল্প। রথকে কেন্দ্র করে, এই বিশেষ পুতুলও এক ধরনের উৎসব কেন্দ্রিক শিল্প। যা দেখতেও মৌলিক এবং বাচ্চাদের মন কেড়ে নেয় খুব সহজে।
advertisement
 নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura Doll: রথের পুতুল হিসেবে বিখ্যাত, কাজগ দিয়ে তৈরি, হাতি-বাঘ-সিংহের মাথা নড়ছে টুক-টুক করে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement