advertisement

Paschim Medinipur News: বন্যায় ক্ষতিগ্রস্ত ফুলচাষ, পুজোর মুখে দাম বাড়ার আশঙ্কা!

Last Updated:

দুর্গা পুজোর মার্কেটে কি মিলবে না প্রয়োজন মত গাঁদা কিংবা রজনীগন্ধার? যদিও টানা ক'দিনের বৃষ্টি এবং জল যন্ত্রণার পর এমন ভাবনা প্রত্যেকের।

+
মাঠে

মাঠে ব্যস্ত চাষীরা

পশ্চিম মেদিনীপুর: পুজোর আগে কি দাম বাড়তে চলেছে ফুলের? দুর্গা পুজোর মার্কেটে কি মিলবে না প্রয়োজন মত গাঁদা কিংবা রজনীগন্ধার? যদিও টানা ক’দিনের বৃষ্টি এবং জল যন্ত্রণার পর এমন ভাবনা প্রত্যেকের। বিশ্বকর্মা পুজো কেটেছে বৃষ্টি এবং ভয়াবহ বন্যায়। বিশ্বকর্মা পুজোয় সে অর্থে লাভ মেলেনি ফুল চাষীদের। তবে টানা বৃষ্টিতে এবং বন্যা পরিস্থিতিতে নষ্ট হয়েছে ফুলের গাছ। এখন ফুলের বাগান বাঁচাতে মরিয়া চাষীরা।
পশ্চিম মেদিনীপুরের পিংলা, ডেবরা এলাকায় রজনীগন্ধা, গাঁদা ফুলের চাষ হয়। বার্ষিক আয় রোজগারের মাধ্যম এই ফুল চাষ। উৎসবের আগে চাষীরা লক্ষ্মীলাভের আশায় থাকেন। তবে এবারের ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং টানা বৃষ্টিতে কার্যত মাথায় হাত চাষীদের। কীভাবে বাঁচাবেন তারা ফুলের ক্ষেত? তা ভেবে কূল পাচ্ছেন না তারা। নাওয়া খাওয়া ভুলে এখন মাঠেই পড়ে রয়েছেন তারা।
advertisement
advertisement
দুর্গাপুজোয় বিভিন্ন জায়গায় রফতানি হয় গাঁদা এবং রজনীগন্ধা ফুল। পিংলা থেকে অন্যান্য জেলায় পাঠানো হয় ফুলগুলো। তবে টানা বৃষ্টিতে ক্ষেতের একাধিক গাছ নষ্ট হয়েছে। মাঠে পাম্প মেশিন বসিয়ে জল নিকাশির ব্যবস্থা করতে হয়েছে চাষীদের। স্বাভাবিকভাবে কার্যত অসহায় অবস্থা তাদের। মনে করা হচ্ছে, এই বন্যা এবং বৃষ্টি পরিস্থিতিতে ফুল চাষের ক্ষতিতে দাম বাড়তে পারে ফুলের। তবে কীভাবে সমস্যা সমাধান হবে চাষীদের, তা ভেবেই কুল পাচ্ছেন না তারা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: বন্যায় ক্ষতিগ্রস্ত ফুলচাষ, পুজোর মুখে দাম বাড়ার আশঙ্কা!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement