advertisement

খুন হয়েছিল মেয়ে, মা সেই থেকে ঘুরছিলেন বিচারের আশায়! এতদিনে খুশি তিনি

Last Updated:

rape case accused: কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগে তিনজনকে সাজা শোনাল আদালত।

+
আদালত

আদালত চত্বরে দোষীরা

মেদিনীপুর: ২০২১ সালের ৩ মে। পশ্চিম মেদিনীপুর জেলার এক কলেজ ছাত্রীকে দুপুর থেকে খুঁজে না পাওয়ার পর অবশেষে তাঁর পুরনো বাড়ি থেকে মেলে মৃতদেহ।
ধর্ষণ করে খুন করা হয়, দাবি করে পরিবারের লোকজন। ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক মহিলা কর্মীসহ অপর দুজন রাজমিস্ত্রিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছিল পুলিশ।
এর- পর চলে দীর্ঘ আইনি লড়াই। দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের মামলায় দুজনকে ফাঁসির সাজা শোনাল মেদিনীপুর আদালত। মেদিনীপুরে ফাস্ট ট্রাক সেকেন্ড কোর্টের বিচারক এই সাজা শুনিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- এ কেমন স্কুল বিল্ডিং! আতঙ্কের মাঝেই চলছে খুদেদের পঠনপাঠন, শিউরে উঠছেন অভিভাবকরা!
তিনজনের মধ্যে ২ যুবকের ফাঁসি এবং এক মহিলার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তিনজনের মধ্যে বিকাশ মুর্মু এবং ছোট মুন্ডার ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। তপতী পাত্রের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে বলে জানিয়েছেন মামলার সরকারি পক্ষের আইনজীবী দেবাশীষ মাইতি।
advertisement
পরিবার সূত্রে খবর, ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তিনজন ধরা পড়ে। তারা ওই ছাত্রীর বাড়িতে কাজ করতে এসেছিল। জানা যায়, ঘটনার দিন দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ভাত খেয়েছিলেন ওই তরুণী।
আরও পড়ুন- মাইক্রোওভেন খারাপ, কাস্টমার কেয়ারে ফোন করতেই উধাও ২০ হাজার টাকা!
দুপুর থেকে ওই তরুণীকে খুঁজে না পাওয়ায় পরবর্তীতে খোঁজ শুরু করে পাশেই পুরনো বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছিল। যদিও এই রায়ের পর খুশি নিহত ওই কলেজ ছাত্রীর মা। তবে মেয়েকে হারিয়ে সর্বহারা তিনি।
advertisement
Ranjan Chanda
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খুন হয়েছিল মেয়ে, মা সেই থেকে ঘুরছিলেন বিচারের আশায়! এতদিনে খুশি তিনি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement