advertisement

New rail connection to Swarupnagar: শিয়ালদহ- বনগাঁ শাখায় এবার নতুন লাইন? স্বরূপনগরকে রেলপথে জোড়ার উদ্যোগ

Last Updated:

বৈঠক শেষে শান্তনু ঠাকুর জানান, রেল উদ্যোগী হলেও এই প্রকল্পের বাস্তব রূপায়ণের জন্য রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা প্রয়োজন৷

মছলন্দপুর থেকে স্বরূপনগরকে রেলপথে যুক্ত করার চেষ্টা শুরু৷
মছলন্দপুর থেকে স্বরূপনগরকে রেলপথে যুক্ত করার চেষ্টা শুরু৷
#জিয়াউল আলম, মছলন্দপুর: শিয়ালদহ বনগাঁ শাখায় এবার তৈরি হতে পারে নতুন রেল পথ৷ রেল পথে জুড়তে পারে উত্তর চব্বিশ পরগণার স্বরূপনগর৷ শিয়ালদহ- বনগাঁ শাখার মছলন্দপুর স্টেশন থেকে স্বরূপনগর পর্যন্ত নতুন রেল পথ তৈরি করার সম্ভাবনা নিয়ে এ দিন আলোচনা করলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম এবং এলাকার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর৷
ট্রেন ধরার জন্য স্বরূপনগরের বাসিন্দাদের দীর্ঘ পথ পেরিয়ে মছলন্দপুরে আসতে হয়৷ ট্রেন ধরতে গিয়ে তাই যথেষ্টই বিপাকে পড়তে হয় স্বরূপনগরের হাজার হাজার বাসিন্দাকে৷ ইউপিএ সরকারের আমলে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রেলপথে স্বরূপনগরকে যুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন৷ যদিও তার পরে সেভাবে কাজ এগোয়নি৷
advertisement
advertisement
ফের একবার স্বরূপনগরকে রেলপথে যুক্ত করার উদ্যোগ শুরু হল৷ এ দিন রেলের বিশেষ কোচে চড়ে মছলন্দপুর স্টেশনে আসেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম এস পি সিং৷ রেলের ইনস্পেকশন কোচের ভিতরেই বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন তিনি৷ পরে ওই কোন জায়গা থেকে স্বরূপনগরের দিকে রেল লাইন নিয়ে যাওয়া সম্ভব, তাও পরিদর্শন করেন ডিআরএম এবং সাংসদ সহ রেলের আধিকারিকরা৷
advertisement
বৈঠক শেষে শান্তনু ঠাকুর জানান, রেল উদ্যোগী হলেও এই প্রকল্পের বাস্তব রূপায়ণের জন্য রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা প্রয়োজন৷ কারণ প্রকল্পে সবথেকে বড় সমস্যা জমি অধিগ্রহণ৷ ফলে রাজ্য সরকারের তরফে জেলাশাসক প্রকল্পে ছাড়পত্র না দিলে কাজ এগোবে না বলে জানিয়ে দিয়েছেন সাংসদ৷ জমি অধিগ্রহণে জটিলতা না হলে প্রকল্পের কাজ দ্রুত এগোবে বলেই আশা প্রকাশ করেন শান্তনু ঠাকুর৷
advertisement
স্বরূপনগরকে রেল পথে যুক্ত করার উদ্যোগে দারুণ খুশি এলাকার বাসিন্দারাও৷ তাঁরা বলছেন, পড়াশোনা, চাকরি, ব্যবসা, চিকিৎসার প্রয়োজনে প্রতিদিনই স্বরূপনগরের বহু মানুষকে বারাসত বা কলকাতার দিকে আসতে হয়৷ তার জন্য মছলন্দপুর পর্যন্ত আসতেই অনেক টাকা গাড়ি ভাড়া দিতে হয়৷ সময়ও লাগে প্রচুর৷ আবার বেশি রাতের দিকে অনেক সময় মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত যাওয়ার কোনও যানবাহনও পাওয়া যায় না বলে অভিযোগ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New rail connection to Swarupnagar: শিয়ালদহ- বনগাঁ শাখায় এবার নতুন লাইন? স্বরূপনগরকে রেলপথে জোড়ার উদ্যোগ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement