advertisement

আমতা লোকাল দেরিতে আসায় হয়রানি! বাঁকড়া নয়াবাজ স্টেশনে রেল অবরোধ যাত্রীদের

Last Updated:

গতকাল রাত ১০টা থেকে শুরু হয় অবরোধ, চলেছিল প্রায় ১২টা অবধি

প্রায় দু'ঘণ্টা অবরোধ চলে। প্রতীকী ছবি
প্রায় দু'ঘণ্টা অবরোধ চলে। প্রতীকী ছবি
হাওড়া, সন্তু মল্লিকঃ ট্রেনে করে রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেই জন্য কোনও কারণে এই পরিষেবা বিঘ্নিত হলে একসঙ্গে অনেক যাত্রী সমস্যায় পড়েন। এবার যেমন দীর্ঘদিন লোকাল ট্রেন দেরি করে আসায় নিত্যযাত্রীদের হয়রানির অভিযোগ তুলে হাওড়ার বাঁকড়া নয়াবাজ স্টেশনে রেল অবরোধ করলেন যাত্রীরা।
অভিযোগ, দীর্ঘদিন ধরে আমতা লোকাল দেরি করে আসে। যার জেরে হয়রান হতে হয় নিত্যযাত্রীদের। এবার ক্ষুব্ধ হয়ে রেল অবরোধ করলেন তাঁরা। গতকাল রাত ১০টা থেকে শুরু হয় অবরোধ, চলেছিল প্রায় ১২টা অবধি।
আরও পড়ুনঃ সাবিত্রী দেবীর সাহসিকতাকে ইংরেজরাও ভয় পেয়েছিলেন! কে এই বীরাঙ্গনা? তাঁর কাহিনী শুনলে গায়ে কাঁটা দেবে
প্রায় ঘণ্টা দু’য়েক অবরোধ করার পর আরপিএফ এবং বাঁকড়া ফাঁড়ির পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে। যাত্রীরা আরপিএফ-কে লিখিত অভিযোগ জানান। এরপর অবরোধ তুলে নেওয়া হয়।
advertisement
advertisement
প্রসঙ্গত, এদেশের অন্যতম জনপ্রিয় গণপরিবহণ ব্যবস্থাগুলির মধ্যে একটি হল ট্রেন। রোজ প্রচুর মানুষ এই ট্রেনে চেপে নিজের গন্তব্যে পৌঁছন। ফলে কোনও কারণে এই পরিষেবা বিঘ্নিত হলে জোর সমস্যায় পড়েন তাঁরা। এবার যেমন দীর্ঘদিন ধরে আমতা লোকাল দেরি করে আসায় নিত্যযাত্রীদের হয়রানির অভিযোগ তুলে হাওড়ার বাঁকড়া নয়াবাজ স্টেশনে অবরোধ করলেন যাত্রীরা। ঘণ্টা দু’য়েক পর আরপিএফ এবং বাঁকড়া ফাঁড়ির পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমতা লোকাল দেরিতে আসায় হয়রানি! বাঁকড়া নয়াবাজ স্টেশনে রেল অবরোধ যাত্রীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement