advertisement

Local train: নৈহাটি- রানাঘাট শাখায় বাতিল হচ্ছে না কোনও লোকাল, কাজ স্থগিত রাখল রেল

Last Updated:

২০ থেকে ২৪ তারিখের মধ্যে ৪ জোড়া এক্সপ্রেস এবং দূরপাল্লার ট্রেনও বাতিলের কথা জানানো হয়।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: নৈহাটি এবং রানাঘাটের মধ্যে তৃতীয় লাইনের কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখছে রেল৷ ফলে ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত যে ট্রেনগুলি বাতিল করা হয়েছিল, সেগুলি নির্দিষ্ট সময় অনুযায়ীই চলবে৷ পরে এই কাজ করা হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে৷
এর আগে রেল জানিয়েছিল, নৈহাটি-রানাঘাট শাখায় তৃতীয় লাইনের কাজের জন্য ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে বাতিল করা হবে বেশ কিছু ট্রেন। ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই শাখায় চলা মোট ২২২টি লোকাল ট্রেনের মধ্যে বাতিল হবে ২৫ জোড়া ট্রেন। ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ তারিখের মধ্যে ২১ জোড়া লোকাল ট্রেন বাতিলের কথা জানানো হয়েছিল।
advertisement
advertisement
২০ থেকে ২৪ তারিখের মধ্যে ৪ জোড়া এক্সপ্রেস এবং দূরপাল্লার ট্রেনও বাতিলের কথা জানানো হয়। আসানসোল ইন্টারসিটি, সিউড়ি মেমু, জঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং মা তারা এক্সপ্রেস বাতিলের কথা জানানো হয়। ৬ জোড়া এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের কথাও বলা হয়েছিল।
advertisement
ব্যস্ত এই শাখায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণার ফলে ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছিল৷ আপাতত সেই হয়রানি থেকে মুক্তি পেলেন যাত্রীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local train: নৈহাটি- রানাঘাট শাখায় বাতিল হচ্ছে না কোনও লোকাল, কাজ স্থগিত রাখল রেল
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement