advertisement

ছবিতে ভারতেরই এক রেল-স্টেশনের নাম, উচ্চারণ করুন দেখি, রইল চ্যালেঞ্জ

Last Updated:

দেখেই বোঝায় যায় এটি দক্ষিণ ভারতের একটি স্টেশন৷

#কলকাতা: অবাক করা অনেক তথ্য লুকিয়ে আছে ভারতের রেল ইতিহাসে৷ তেমনই এই স্টেশনের ইতিহাস৷ তেমনই এক তথ্যের সন্ধান পাওয়া গেল ই-রেল ডট ইনের একটি ব্লগে৷ সেখানে ভারতীয় রেলের বিভিন্ন চমকপ্রদ তথ্য শেয়ার করা হয়েছে৷ সেই তথ্যগুলির মধ্যে রয়েছে একটি এটি৷ এই স্টেশনের নাম, যা উচ্চারণ করতে গেলে হয়ত অনেককে তিনবার বিষম খেতে হতে পারে৷
দেখেই বোঝায় যায় এটি দক্ষিণ ভারতের একটি স্টেশন৷ হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তবর্তী একটি রেল স্টেশন৷ তবে স্টেশনটি অন্ধ্রপ্রদেশেই অবস্থিত৷ কেউ কেউ দাবি করেন, এটি ক্ষুদ্রতম স্টেশন যার নাম বৃহত্তম৷ এই স্টেশনের নামটি ভারতীয় রেলের বিভিন্ন স্টেশনের নামের মধ্যে বৃহত্তম বলেও দাবি করা হয়৷
advertisement
advertisement
আরও পড়ুন: 'বর্ডার দিয়ে সিমি, আলকায়দা ঢুকছে!' বন্দেভারতে পাথর ছোড়া নিয়ে বিস্ফোরক দিলীপ
এ বার উচ্চারণের বিষয়ে আসা যাক৷ ‘Venkatanarasimharajuvaripeta’, ঘাবড়ে যাবেন না, আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব৷ প্রথমে পাঁচটি বর্ণ নিন, Venkata - অর্থাৎ ভেঙ্কট৷ তারপর দ্বিতীয় শব্দটি narasimha - নরসিমহা৷ এর পর তৃতীয় শব্দটি raju - রাজু৷ এর পর শেষ শব্দটি, varipeta - ভারিপেতা৷ অর্থাৎ পুরো স্টেশনের নাম দাঁড়াল ভেঙ্কটনরসিমহারাজুভারিপেতা৷ হ্যাঁ, এ বার আর ভুল হবে না৷
advertisement
এই স্টেশনটি দুই রাজ্যের সীমান্তবর্তী একটি ছোট্ট স্টেশন৷ এখানে মূলত স্থানীয় লোকাল ট্রেন কিছু দাঁড়ায়, তবে মেল বা এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়ায় না৷ তবে এই স্টেশনের খ্যতি এর নামকরণের জন্যে৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ছবিতে ভারতেরই এক রেল-স্টেশনের নাম, উচ্চারণ করুন দেখি, রইল চ্যালেঞ্জ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement