advertisement

Rock Climbing: ভয়কে জয় করার ক্লাস! এভারেস্ট সমান স্বপ্ন নিয়ে জয়চণ্ডী পাহাড়ে দড়িতে ঝুলছে যুবক-যুবতীরা! জানলে চমক লাগবে

Last Updated:

Purulia Rock Climbing: জয়চণ্ডীর প্রাকৃতিক পরিবেশে শীতকালীন এই পর্বতারোহণ প্রশিক্ষণ শিবির পাহাড়প্রেমী ও নতুন পর্বতারোহীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

+
জয়চণ্ডী

জয়চণ্ডী পাহাড়ে পর্বতারোহণে হাতেখড়ি

পুরুলিয়া, শান্তনু দাস: শীত পড়তেই পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ে শুরু হয়েছে পর্বতারোহণের প্রশিক্ষণ শিবির। শীতের মনোরম ও অনুকূল আবহাওয়ায় পাহাড়ে চড়ার কৌশল রপ্ত করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্বতারোহণে আগ্রহী যুবক যুবতীরা ভিড় জমাচ্ছেন পাহাড়ে। কলকাতা, আসানসোল-সহ নানা প্রান্ত থেকে আগত প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে এখন জয়চণ্ডী পাহাড় পর্বতারোহীদের অন্যতম আকর্ষণকেন্দ্রে পরিণত হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ের পাদদেশে তাঁবু খাটিয়ে রাতদিন চলছে প্রশিক্ষণ। পাহাড়ে ওঠানামার কৌশল, নিরাপত্তা ব্যবস্থা, দড়ি ব্যবহার, জরুরি পরিস্থিতিতে কীভাবে নিজেকে ও অন্যকে রক্ষা করতে হয়, সমস্ত কিছু বিষয়েই হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নিতে কলকাতা থেকে আগত দশম শ্রেণির ছাত্রী জয়া সর্দার জানায়, “এই প্রথম আমি পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নিচ্ছি।
advertisement
advertisement
প্রথম প্রথম একটু ভয় লাগলেও এখন খুব ভাল লাগছে। ভবিষ্যতে পাহাড়ে ওঠার সময় কোনও সমস্যায় পড়লে যাতে নিজেরাই তা সামলাতে পারি, সেই কারণেই এই প্রশিক্ষণ নেওয়া।” অন্যদিকে আসানসোল আরোহণ মাউন্টেনিয়ারিং ক্লাবের প্রশিক্ষক সুমিত চন্দ জানান, শিশু থেকে শুরু করে যুবক-যুবতী, সবাইকেই এখানে পর্বতারোহণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিভিন্ন ধাপে এবং বিভিন্ন কৌশলে প্রশিক্ষণার্থীদের পাহাড়ে চড়ার পদ্ধতি শেখান হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশিক্ষণ দিতে গিয়ে কিছু সমস্যার কথাও তুলে ধরেন তিনি। সুমিত চন্দ বলেন, “বর্তমানে লোকালয় বাড়ার কারণে পাহাড়ের বিভিন্ন জায়গায় পাথর কাটা হচ্ছে। এর ফলে আমরা আগের মত ভাল বোল্ডার পাচ্ছি না। যেসব বোল্ডার খুব সুন্দর এবং প্রশিক্ষণের জন্য উপযোগী ছিল, সেগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।” তবুও প্রাকৃতিক পরিবেশে শীতকালীন এই পর্বতারোহণ প্রশিক্ষণ শিবির পাহাড়প্রেমী ও নতুন পর্বতারোহীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rock Climbing: ভয়কে জয় করার ক্লাস! এভারেস্ট সমান স্বপ্ন নিয়ে জয়চণ্ডী পাহাড়ে দড়িতে ঝুলছে যুবক-যুবতীরা! জানলে চমক লাগবে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement