advertisement

Purulia News: রেলকর্মীর সংগ্রহশালা যেন আস্ত টাইম মেশিন, ডাক টিকিটের চমকে দেওয়া কালেকশন! না দেখলে বড় মিস

Last Updated:

Purulia News: ২০০-টিরও বেশি ডাক টিকিট সংগ্রহ করে একটি বিরল নজির গড়ে তুলেছেন পুরুলিয়ার কবি সুমিত কুমার বেরা।

+
ডাকটিকিটের

ডাকটিকিটের সংগ্রহশালা

পুরুলিয়া, শান্তনু দাস: এ যেন এক বিশ্ব ডাক টিকিটের জীবন্ত সংগ্রহশালা। বিশ্বের নানা প্রান্তের ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী হয়ে থাকা ২০০-টিরও বেশি ডাক টিকিট সংগ্রহ করে একটি বিরল নজির গড়ে তুলেছেন পুরুলিয়ার কবি সুমিত কুমার বেরা। আদ্রার বাসিন্দা সুমিত কুমার বেরা পেশায় ভারতীয় রেলের একজন কর্মচারী।
তবে তার পরিচয় কেবল কর্মজীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি একজন সংবেদনশীল কবির পাশাপাশি একজন নিষ্ঠাবান সংগ্রাহক হিসেবেও আজ সকলের কাছে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ থেকেই বহু বছর আগে থেকে তাঁর ডাক টিকিট সংগ্রহের যাত্রা শুরু। ধীরে ধীরে সেই আগ্রহ রূপ নিয়েছে এক বিস্তৃত ও মূল্যবান সংগ্রহশালায়।
advertisement
আরও পড়ুন: বছরের শুরুতে বড় সুখবর, প্রতিরক্ষা মন্ত্রক দিল সবুজ সংকেত! ব্যারাকপুর ধোবিঘাটে চালু হচ্ছে লোহার জেটি
বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে প্রায় ২০০টিরও বেশি ডাক টিকিট, যেগুলি তিনি অত্যন্ত যত্ন এবং সযত্নে সংরক্ষণ করে রেখেছেন। কবি সুমিত কুমার বেরা জানান, “তাঁর কাছে ডাক টিকিট সংগ্রহ নিছকই একটি শখ। কিন্তু যখন তাঁর সংগৃহীত ডাক টিকিটগুলি কোনও প্রদর্শনীতে দর্শনার্থীরা আগ্রহভরে দেখে, তখন তিনি গভীর আনন্দ অনুভব করেন।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কবি সুমিত কুমার বেরার এই সংগ্রহে রয়েছে বিভিন্ন সময়কালের ডাক টিকিট, যা শুধু সৌন্দর্য ও ঐতিহাসিক মূল্যই বহন করে না, বরং বিশ্বের নানা সময়কালের গল্পও বলে। কর্মব্যস্ত জীবনের মাঝেও সাহিত্যচর্চা ও এই ব্যতিক্রমী সংগ্রহশালার মাধ্যমে সুমিত কুমার বেরা নিজেকে এক স্বতন্ত্র ও অনন্য পরিচয়ে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই প্রচেষ্টা নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: রেলকর্মীর সংগ্রহশালা যেন আস্ত টাইম মেশিন, ডাক টিকিটের চমকে দেওয়া কালেকশন! না দেখলে বড় মিস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement