advertisement

উঠতি ক্রিকেটারদের কাছে দারুণ সুযোগ! আধুনিক পদ্ধতিতে খেলার খুঁটিনাটি শেখাচ্ছেন দুই প্রাক্তন খেলোয়াড়, জেলায় আরও ক্রিকেটার গড়তে অনন্য উদ্যোগ

Last Updated:

Cricket Coaching Centre: আধুনিক পদ্ধতিতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের কৌশল শেখানোর পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক ও মানসিক প্রস্তুতির দিকেও বিশেষ নজর দিচ্ছেন দুই প্রাক্তন রেলকর্মী তথা অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড়।

+
ক্রিকেট

ক্রিকেট কোচিং সেন্টার

পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার যুব সমাজকে ক্রিকেট খেলায় পারদর্শী করে তুলতে আদ্রার দুই প্রাক্তন রেলকর্মী তথা অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড় একটি অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। নিজেদের বাড়িতেই গড়ে তুলেছেন একটি ইনডোর ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে তাঁদের হাত ধরে জেলার বিভিন্ন প্রান্তের যুবকরা নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে।
এই প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালনা করছেন আদ্রা ডিভিশনের প্রাক্তন রেলকর্মী তথা অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড় কাঞ্চন কুন্ডু এবং প্রভাকর প্রসাদ শ্রীবাস্তব। বর্তমানে আদ্রার ডিভিসির বটতলার সামনে অবস্থিত প্রভাকর প্রসাদ শ্রীবাস্তবের বাড়িতে এই প্রশিক্ষণ শিবির চলছে।
আরও পড়ুনঃ বড়দিনের কেক কি আদৌ নিরাপদ! পুরুলিয়ার একাধিক বেকারিতে খাদ্য সুরক্ষা দফতরের হানা, এমন ছবি উঠে এল, ঘাবড়ে যাবেন
কাঞ্চনবাবু এবং প্রভাকরবাবু কর্মজীবনে রেলের হয়ে বিভিন্ন জায়গায় দক্ষতার সঙ্গে খেলে এসেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতা ও দক্ষতাকেই এবার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তাঁদের এই উদ্যোগ। আধুনিক পদ্ধতিতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের কৌশল শেখানোর পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক ও মানসিক প্রস্তুতির দিকেও বিশেষ নজর দিচ্ছেন তাঁরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশিক্ষক তথা প্রাক্তন রেলকর্মী ও অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড় কাঞ্চন কুন্ডু বলেন, “রেলে কর্মরত অবস্থায় রেলের হয়ে বিভিন্ন জায়গায় খেলে এসেছি। তাই বর্তমান অবসর সময়ে সেই দক্ষতা যুবকদের কাছে পৌঁছে দিচ্ছি।” অন্যদিকে প্রাক্তন রেলকর্মী প্রভাকর প্রসাদ শ্রীবাস্তব বলেন, “আমাদের লক্ষ্য ছিল এলাকার যুব সমাজকে ক্রিকেট খেলার প্রতি উৎসাহী করে তোলা। সেই ভাবনাকে সামনে রেখেই আমরা এই পথচলা শুরু করি। বর্তমানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ জন যুবক আমাদের প্রশিক্ষণে অংশ নিচ্ছে।” দুই প্রাক্তন রেলকর্মী তথা অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড়ের এই উদ্যোগ যুবকদের ক্রিকেট খেলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাঁদের দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উঠতি ক্রিকেটারদের কাছে দারুণ সুযোগ! আধুনিক পদ্ধতিতে খেলার খুঁটিনাটি শেখাচ্ছেন দুই প্রাক্তন খেলোয়াড়, জেলায় আরও ক্রিকেটার গড়তে অনন্য উদ্যোগ
Next Article
advertisement
Upper Primary: ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ! ১২৪১ জন প্রার্থী এখনও অনিশ্চয়তায়
ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ! ১২৪১ জন প্রার্থী এখনও অনিশ্চয়তায়
  • ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া এখনও থমকে রয়েছে.

  • আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষা দফতর ও এসএসসি’র সমন্বয়হীনতায় শেষ ধাপের কাউন্সেলিং আটকে আছে.

  • ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারির শুনানির আগে সমাধান হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় চাকরিপ্রার্থীরা.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement