advertisement

Purulia Accident: সাইকেল চালিয়ে যাওয়ার পথে সজোরে ধাক্কা! তরুণীকে পিষে দিল ফরেস্ট রেঞ্জারের বাইক, মর্মান্তিক দুর্ঘটনা পুরুলিয়ায়

Last Updated:

Purulia Accident: বনকর্মীদের বাইকের ধাক্কায় অকালে প্রাণ হারালেন এক তরুণী। পুরুলিয়া ৬০-নং জাতীয় সড়কের পুরুলিয়া মফস্বল থানার বিরগিড়ি মোড়ের কাছে আচমকাই বাইকের সঙ্গে ধাক্বা লাগে মিতালী মাহাতোর (২৮)। বাইক থেকে পড়ে আহত হন রেঞ্জের আধিকারিক এবং ফরেস্ট গার্ড।

পুরুলিয়া থানা
পুরুলিয়া থানা
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: বাইক দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন এক তরুণী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়ায়।‌ মৃতার নাম মিতালী মাহাতো। বয়স আনুমানিক ২৮ বছর। ‌ জানা যাচ্ছে, পুরুলিয়া ৬০-নং জাতীয় সড়কের পুরুলিয়া মফস্বল থানার বিরগিড়ি মোড়ের কাছে আচমকাই একটি বাইকের সঙ্গে ধাক্বা লাগে তাঁর। এই ঘটনায় জখম হয়েছেন কংসাবতী উত্তর বনবিভাগের কাশিপুর রেঞ্জের আধিকারিক রাজেশ কর্মকার ও ফরেস্ট গার্ড সুব্রত বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই তরুণী মিতালী মাহাতো সাইকেল চালিয়ে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই বনকর্মীরদের বাইকের সঙ্গে ধাক্কা লাগে তার।‌ তারপর ওই তরুণীর শরীরের উপর দিয়ে বাইকটি চলে যায়। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি পড়ে যায় রাস্তার উপরেই। বাইক থেকে ছিটকে পড়ে জখম হন বাইকে থাকা রেঞ্জার ও বনকর্মী।
advertisement
আরও পড়ুনঃ সরকারি জমি দখল করে হচ্ছে টা কী! নালিশ পেয়ে পরিদর্শনে গিয়ে ‘থ’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের
এরপরেই ছুটে এসে স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান।‌ সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতালী মাহাতোকে মৃত ঘোষণা করেন। রেঞ্জার ও বনকর্মীর প্রাথমিক চিকিৎসা করা হয়। ‌
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর পুরুলিয়া সদর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ঘটনাকে ঘিরে শোকোস্তব্ধ ওই তরুণীর পরিবারের সদস্যরা। ‌
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Accident: সাইকেল চালিয়ে যাওয়ার পথে সজোরে ধাক্কা! তরুণীকে পিষে দিল ফরেস্ট রেঞ্জারের বাইক, মর্মান্তিক দুর্ঘটনা পুরুলিয়ায়
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement