advertisement

বাবার রক্তে লাল ছেলের হাত! ঘুমন্ত অবস্থায় চলল এলোপাথাড়ি কোপ

Last Updated:

Purba Bardhaman: পারিবারিক বিবাদের জেরে বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার আকবর নগর গ্রামে। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ছেলের হাতে খুন বাবা
ছেলের হাতে খুন বাবা
মন্তেশ্বর, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: ছেলের হাতে খুন হলেন বাবা। পারিবারিক বিবাদের জেরে বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বাবার রক্তে লাল হল ছেলের হাত। ঘুমের মধ্যেই বাবার উপর একের পর এক ধারালো অস্ত্রের কোপ চালালেন ছেলে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার আকবর নগর গ্রামে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির নাম গোলাম মোস্তফা মণ্ডল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেফতার অভিযুক্ত ছেলে জাহিদুল মণ্ডল।
জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ গোলাম মোস্তফা মণ্ডল তাঁর বাড়িতে ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় ছেলে জাহিদুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ চালায় বাবার শরীরে। রক্তে ভেসে যায় গোটা ঘর। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম মোস্তফার।
আরও পড়ুনঃ বাইকে পেট্রোল ভরতে এসে ভয়ঙ্কর বিপদ! দাউদাউ করে জ্বলে উঠল আগুন, চোখের সামনে ছারখার
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ। বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় গোলাপ মোস্তফা মণ্ডলকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা গোলাম মোস্তফাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই পুলিশ মৃতদেহ মন্তেশ্বর থানায় নিয়ে আসেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাবধান! আপনার ফেসবুকে ঘাপটি মেরে বসে প্রতারকেরা, পুলিশের নাম ভাঙিয়ে চাওয়া হচ্ছে টাকা!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছেলে জাহিদুল মণ্ডলকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। আগামিকাল মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য কালনায় পাঠানো হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবার রক্তে লাল ছেলের হাত! ঘুমন্ত অবস্থায় চলল এলোপাথাড়ি কোপ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement