নিজের ফোনে চার্জ দিতে গেলেন গর্ভবতী মহিলা, সুইচ অন করতেই সর্বনাশ... চোখের নিমেষে সব শেষ, হাউহাউ কান্না
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
মাত্র ২১ বছর বয়স। তার উপর গর্ভবতী ছিলেন তিনি। মা ও সন্তানকে হারানোর সেই ভয়ঙ্কর শোক ভুলতে পারছেন না আত্মীয়েরা।
দেবব্রত মণ্ডল, কোতুলপুর, বাঁকুড়া: বৈদ্যুতিক প্লাগে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার বালিঠা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বৃষ্টি রায়। বয়স আনুমানিক ২১ বছর।
স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বালিঠা গ্রামের বাসিন্দা বৃষ্টি রায়। শ্বশুরবাড়ি ওই ব্লকেরই ঝেরো কঙ্কাবতী গ্রামে। মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে বালিঠা গ্রামে বাপের বাড়িতেই ছিলেন। এদিন নিজের মোবাইল ফোনে চার্জ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ঠ হন ওই মহিলা। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসতেই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই মহিলাকে উদ্ধার করা হয়। ঘটনায় মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে স্থানীয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানেই তাঁকে মৃতা বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। টনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
advertisement
advertisement
advertisement
মাত্র ২১ বছর বয়স। তার উপর গর্ভবতী ছিলেন তিনি। মা ও সন্তানকে হারানোর সেই ভয়ঙ্কর শোক ভুলতে পারছেন না আত্মীয়েরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2025 10:38 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নিজের ফোনে চার্জ দিতে গেলেন গর্ভবতী মহিলা, সুইচ অন করতেই সর্বনাশ... চোখের নিমেষে সব শেষ, হাউহাউ কান্না











