advertisement

Rain Prediction: বৃষ্টি আনতে ব্যাঙের বিয়ে! মেনু আরশোলা ও পোকামাকড়ের পঞ্চ ব্যঞ্জন

Last Updated:

Nadia News: গতবছর নাকি ব্যাঙেদের বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে এসেছিল বৃষ্টি, সেই বিশ্বাসেই এ বছরও দেওয়া হল ব্যাঙের বিয়ে

+
গয়নাগাটি

গয়নাগাটি দিয়ে সাজিয়ে দেওয়া হল ব্যাঙের বিয়ে

নদিয়া: গতবরে তীব্র দহন জ্বালা মিটে ছিল ব্যাঙের বিয়ে দিয়ে, হয়েছিল পাঁচ দিনের লাগাতার বৃষ্টি এবারেও সেই বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে, ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর জন্য এলাহী আয়োজন তারা খুশি হলেই নাকি মিলবে স্বস্তি। নেই বিয়ে জন্য মৌলবী কিংবা পুরোহিত! তবে গায়ে হলুদ, জলসইতে যাওয়া, ছাদনাতলা, গহনা যৌতুক রয়েছে বিয়ের সবকিছু আয়োজন।
মধ্যাহ্নভোজে এলাকার জাতি ধর্ম নির্বিশেষে প্রায় সকলেরই আমন্ত্রণ অর্থাৎ তীব্র এই গরমেও ধ্বংস হতে হতে রক্ষা প্রাপ্ত পাড়ার একমাত্র বট গাছের তলায় পাত পেড়ে খাওয়া। আকার আকৃতিতে ছোট হলেও ঢোল খোল তাসা সবই আছে বিনোদনের জন্য, আট থেকে আশি বরযাত্রী হোক, কি কন্যাযাত্রী সকলেই নাচের তালে মিলেমিশে এক। তবে এ সকল আয়োজন শুধুমাত্র দুর্লভ মেঘ দর্শনের জন্য তবে হ্যাঁ অবশ্যই স্বস্তির বৃষ্টির প্রত্যাশায়।
advertisement
আরও পড়ুনSummer Water Drinking Tips: কেউ বলছে ৩ লিটার, কেউ বলছে ৪, গরমে আপনার শরীরের কত লিটার জল চাই? হিসেব খুব সহজ, রইল চার্ট
এলাকাবাসীর বিশ্বাস গত পাঁচ বছর ধরে এভাবেই তারা বৃষ্টি আনেন পরম শক্তিমানের আশীর্বাদে। যার মধ্যে গতবার হয়েছিল মিরাকেল! ব্যাঙের বিয়ে দিতে দিতে চলে এসেছিল বৃষ্টি, সময় এবং তীব্রতা এতই বেশি ছিল যে খাবারদাবার ভাগ করে বাড়িতে নিয়ে গিয়ে খেতে হয়েছিল। এরপর নাকি টানা পাঁচ দিন ধরে লেগেছিল বৃষ্টি শুরু হয়েছিল বর্ষার। আর সেই বিশ্বাসেই এবারও।
advertisement
advertisement
বৃষ্টি লাভের আশায় ব্যাঙের বিয়ে নদিয়ার শান্তিপুর নতুনহাট করাত কল এলাকায়, আমন্ত্রিতদের মধ্যাহ্নভোজ খিচুড়ি, আলুর দম, ছ্যাঁচড়া, চাটনি, দই, মিষ্টি দিয়ে। তবে ব্যাঙের মেনু আরশোলা এবং বিভিন্ন পোকার পঞ্চ ব্যঞ্জন! শোভাযাত্রা সহ বিবাহের পর ছেড়ে দেওয়া হল স্বাভাবিক বাসস্থানে। এলাকাবাসীদের দাবি তারা সুখী থাকলে তবেই হবে বৃষ্টি।
Mainak Debnath
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rain Prediction: বৃষ্টি আনতে ব্যাঙের বিয়ে! মেনু আরশোলা ও পোকামাকড়ের পঞ্চ ব্যঞ্জন
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement