advertisement

West Bengal News: নাকা চেকিংয়ে থামল পরপর দুটি গাড়ি, ভেতর থেকে যা উদ্ধার হল, পুলিশের চক্ষু চড়কগাছ

Last Updated:

West Bengal News: পুলিশের নাকা চেকিং চলাকালীন অবৈধ ভাবে পাচার হওয়া ৯টি মহিষ সহ দুটি গাড়ি আটক করেছিল ডেবরা থানার পুলিশ।

ফাইল ছবি
ফাইল ছবি
#ডেবরা: মহিষ সহ গাড়ি আটকে নাজেহাল ডেবরা থানার পুলিশ।
গত শুক্রবার রাতে ডেবরা টোল প্লাজা সংলগ্ন এলাকায় ১৬ নং জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলাকালীন অবৈধ ভাবে পাচার হওয়া ৯টি মহিষ সহ দুটি গাড়ি আটক করেছিল ডেবরা থানার পুলিশ। কিন্তু গাড়ি আটকানোর পর মহিষ গুলিকে নিয়ে নাজেহাল হয়ে পড়ে পুলিশ।
ধরে আনার পর আত্মীয়ের মতো যত্ন নিতে হচ্ছে মহিষ গুলির। জল, খাওয়ার, ওষুধের ব্যবস্থা সমস্ত কিছুই করতে হচ্ছে পুলিশকে। কিন্তু কাজ বাদ দিয়ে মহিষের পেছনে কে সময় দেবে? তাই মহিষ গুলির স্থান হয়েছে ডেবরার আলিশাহাগড় এলাকার বাসিন্দা শঙ্করব তেলির বাড়িতে। গতকাল ৯ টি বড় মহিষ ও তাদের বাচ্চার এখন স্থান হয়েছে শঙ্করের বাড়ীতে। সপরিবারে তাদের দেখভাল করছে ওই ব্যাক্তি।
advertisement
advertisement
মহিষ গুলি প্রতিদিন ১০ লিটার করে দুধ দেয়। মোট ৯০ লিটার। আর সেই টাকাতেই তাদের খাওয়ার জোগাড় করছে ওই ব্যাক্তি। এখন সব কাজ ছেড়ে মহিষ গুলির পেছনের সময় কাটে শঙ্কর তেলির পরিবারের। আর তাতেই স্বস্তি পেয়েছেন ডেবরা থানার পুলিশ কর্মীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: নাকা চেকিংয়ে থামল পরপর দুটি গাড়ি, ভেতর থেকে যা উদ্ধার হল, পুলিশের চক্ষু চড়কগাছ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement