advertisement

শুধু মুখে বড় বড় কথা নয়, রক্তদান শিবিরে এসে এই মহান কাজ করলেন খোদ পুলিশ কমিশনার

Last Updated:

রক্তদাতার ভূমিকায় ক্ষোভ পুলিশ কমিশনার, পুলিশ মানবিক পাঠ শেখাতে এগিয়ে এলেন পুলিশ কমিশনার 

সমাজের বিশিষ্ট মানুষরা এই মহৎ দানে এগিয়ে এলে সংকট মোচনে অনেকটাই সুবিধা হবে বলে মত চিকিৎসকদের |
সমাজের বিশিষ্ট মানুষরা এই মহৎ দানে এগিয়ে এলে সংকট মোচনে অনেকটাই সুবিধা হবে বলে মত চিকিৎসকদের |
হাওড়া: শিবপুরে অমানবিক পুলিশের ছবি দেখেছিল রাজ্য এবার পুলিশের আসল মানবিক ছবি উঠে এলো সাঁকরাইলে৷  পুলিশের গ্রীষ্মকালে রক্তের সংকট মেটাতে হাওড়ার প্রতিটি থানায় রক্তদান কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছিল৷ হাওড়া সিটি পুলিশের উৎসর্গ প্রকল্পে রক্তদান শিবিরের উদ্বোধনে বক্তব্য রেখেই ক্ষান্ত হলেন না খোদ হাওড়ার পুলিশ কমিশনার প্রাভীন ত্রিপাঠী৷
পুলিশ কর্মীদের রক্তদানে উৎসাহিত করতে নিজেই রক্তদান করে পুলিশের পাঠ পরালেন পুলিশ কমিশনার৷ প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্ত ব্যাংক গুলিতে, রক্তের এক সংকটময় মুহুর্তে হাওড়া সিটি পুলিশের উদ‍্যোগে সাঁকরাইল থানার পরিচালনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ‘উৎসর্গ’৷
advertisement
advertisement
হাওড়া শহরের বিভিন্ন থানায় পালা করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ বিভিন্ন থানায় বহু পুলিশ কর্মীদের রক্ত দিতে দেখা গিয়েছিল | এবার ক্ষুব্ধ  পুলিশ কমিশনার এগিয়ে এলেন রক্তদানে৷ থ্যালাসেমিয়া রোগীদের সব থেকে বেশি রক্ত লাগে আমাদের সমাজে৷  গ্রীষ্মকালে এই রক্তের অকাল অনেকটাই প্রকট পায়৷  রক্তদান শিবিরে উপস্থিত সাঁকরাইল বিধায়ক শ্রীমতি প্রিয়া পালও এগিয়ে এলেন রক্তদানে৷ পুলিশ কমিশনারের এই মানবিক মুখ অনেকেই আগ্রহী করলেন রক্তদানে৷ ৭৯ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন৷  পুলিশ কমিশনার রক্তদান শিবিরের উদ্বোধনে বক্তিতায় পুলিশ কে মানবিক হওয়ার পরামর্শ দেন৷  সমাজের পুলিশ যতটা ভালো কাজ করবে ঠিক ততটাই পুলিশের প্রতি মানুষের আস্থা ও ভরসা গড়ে উঠবে৷  কয়েকদিন আগেই শিবপুরে একটি অপ্রীতিকর ঘটনায় কিছু পুলিশের অমানবিকতা সমাজে পুলিশের প্রতি কিছুটা হলেও মানুষের ঘৃণা জন্মেছিল| তবে পুলিশের মানবিক মুখ আমরা এর আগেও দেখেছি হাওড়া শহরে, পুলিশ কমিশনার দাবি করেন৷
advertisement
একটা ভালো কাজ পুলিশের সম্মান যতটা বৃদ্ধি করে ঠিক একটা খারাপ কাজ তার থেকে বেশি  সম্মান নষ্ট করে | পুলিশের প্রতি মানুষের ভরসা বাড়াতেই ও পুলিশ কর্মীদের কঠিন জীবন যাপন থেকে ক্লন্তি দূর করতে পুলিশ কমিশনার দাবি করেন, সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করলেই দেখবেন নিজের ক্লান্তি অনেকটাই দূর হয় | পুলিশ কমিশনারের এমন মানবিক ভূমিকায় আপ্লুত হয়ে রক্তদানে এগিয়ে এলেন সাঁকরাইল বিধায়ক প্রিয়া পাল | দুই দিন আগেও আমরা দেখেছি শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারিকে রক্তদানের অনুষ্ঠান উদ্বোধনে গিয়ে রক্তদান করতে | এই ভাবে সমাজের বিশিষ্ট মানুষরা এই মহৎ দানে এগিয়ে এলে সংকট মোচনে অনেকটাই সুবিধা হবে বলে মত চিকিৎসকদের |
advertisement
Debasish Chakraborty
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শুধু মুখে বড় বড় কথা নয়, রক্তদান শিবিরে এসে এই মহান কাজ করলেন খোদ পুলিশ কমিশনার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement