advertisement

করোনা সংক্রমণের সঙ্গেই বাড়ছে মাস্ক না পরার প্রবণতাও, মহিষাদলে শুরু ধরপাকড়

Last Updated:

পুলিশের তাড়া খেয়ে ছোটাছুটি শুরু হয়ে যায় মহিষাদল শহরের প্রায় সব জায়গায়।

#মহিষাদল: এলাকায় করোনা সংক্রমণ যখন বাড়ছে, তখন পুলিশের ঢিলেঢালা টহলদারির সুযোগ নিয়ে  বেড়ে চলেছে নিয়ম ভাঙার  ঘটনা। মুখে মাস্ক না পরেই মহিষাদলের রাস্তাঘাটে হরদম ঘুরছেন মানুষজন। আবার কোনওক্ষেত্রে  বাইক চালকের মুখে মাস্ক থাকলেও আরোহীর মুখে নেই মাস্ক। মাস্ক নেই দোকানদার থেকে খদ্দের, পথ চলতি বেশিরভাগ মানুষের মুখেই।
আমজনতার এই গাছাড়া মনোভাব পাল্টাতে রাস্তায় নেমে অভিযান চালালো মহিষাদল থানার পুলিশ।  সবক শেখাতে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক থেকে শহরের হাটে বাজারে, সর্বত্রই আজ অভিযান চালায় পুলিশ। চলে ধরপাকড়। অকারণে রাস্তায় জড়ো হওয়া লোকজনদের তাড়াও করেন পুলিশকর্মীরা। চায়ের ঠেক থেকে মাছ বাজার, শহরের দোকানে দোকানে গিয়ে এ দিন লাঠি উঁচিয়ে সতর্ক করতে দেখা গেল পুলিশকে।
advertisement
পুলিশের তাড়া খেয়ে ছোটাছুটি শুরু হয়ে যায় মহিষাদল শহরের প্রায় সব জায়গায়। রাস্তার উপরে বিভিন্ন জায়গায় জায়গায় ব্যারিকেড বসিয়েছে পুলিশ। মাইকিং করে সবাইকে সচেতন করতেও দেখা গিয়েছে।
advertisement
রাজ্যে প্রায় প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে৷ তার পরেও বার বার প্রশাসনের আর্জি কানে না তুলেই ন্যূনতম সতর্কতা বিধি মানছেন না একশ্রেণির মানুষ৷
advertisement
SUJIT BHOWMIK
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
করোনা সংক্রমণের সঙ্গেই বাড়ছে মাস্ক না পরার প্রবণতাও, মহিষাদলে শুরু ধরপাকড়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement