advertisement

Poila Baishakh: মেলায় মশলা কিনে শুরু হয় নতুন বছর! নববর্ষের এই প্রাচীন নিয়ম জানেন কোথায় আছে?

Last Updated:

Poila Baishakh: পশ্চিমবঙ্গের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ধরনের মেলা। বিশেষ বিশেষ পার্বণে সেইসব মেলার জনপ্রিয়তা থাকে স্থানীয়দের মধ্যে৷ তেমনি এক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার প্রাচীন মশলা মেলাতে।


মেলায় মশলা কিনে শুরু হয় নতুন বছর! নববর্ষের এই প্রাচীন নিয়ম জানেন কোথায় আছে?
মেলায় মশলা কিনে শুরু হয় নতুন বছর! নববর্ষের এই প্রাচীন নিয়ম জানেন কোথায় আছে?
উত্তর ২৪ পরগনা: শুভ কামনায় মেলা থেকে নানা ধরনের মশলা কিনেই শুরু হয় নতুন বছর। পশ্চিমবঙ্গের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ধরনের মেলা। বিশেষ বিশেষ পার্বণে সেইসব মেলার জনপ্রিয়তা থাকে স্থানীয়দের মধ্যে৷ তেমনি এক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার প্রাচীন মশলা মেলার।
প্রায় ২০০ বছরের অধিক এই মেলার ইতিহাস ঘাটলে স্থানীয়দের থেকে জানা যায়, ১৮২৩ সালে গোবরডাঙ্গার জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, যমুনা নদীর ধারে জমিদার বাড়ি লাগোয়া মাঠে শুরু করেছিলেন মশলা মেলার। উদ্দ‍‍্যেশ‍্য ছিল কৃষকরা বাংলা নববর্ষের প্রথম দিনে তাদের জমির উৎপাদিত ফসল বিক্রি করবেন এবং ফসল বিক্রি করে জমিদারের খাজনা মিটিয়ে যাবেন।
advertisement
advertisement
সেই উদ্দ‍‍্যেশ‍্য নিয়েই সূচনা হয়েছিল এই মেলার। নাম দেওয়া হয়েছিল গোষ্ঠ বিহার মশলা মেলা। আজ অবশ্য জমিদারি প্রথার অবলুপ্তি ঘটেছে। নেই কৃষকদের খাজনা দেওয়ার নিয়মও। তবুও ঐতিহ্য মেনে মেলা চলে আসছে পরবর্তী বহু বছর ধরে। পয়লা বৈশাখের প্রথম দিন ভোর তিনটে থেকে শুরু হয় বেচা কেনা। আজও বহুদূর থেকে কৃষকরা তাদের জমির উৎপাদিত ফসল নিয়ে আসেন বিক্রি করার জন্য।
advertisement
আবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ক্রেতারা আসেন কৃষকদের কাছ থেকে মসলা কিনতে। বছরের প্রথম দিন পাইকারি বেচাকেনা হলেও পরবর্তীতে আরও ১০ দিন ধরে চলে খুচরো মসলার হাট। মেলাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই জমজমাট থাকে যমুনা নদীর ধারে এই ময়দান। সমস্ত রকম বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। যমুনা নদী দিয়ে একসময় নৌকায় করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পসরা নিয়ে আসা হত। মজেছে নদী, তাই কালের নিয়মে এখন যানবাহনের পরিবর্তন ঘটেছে। জমিদার বাড়ির পাশেই রয়েছে প্রসন্নময়ী কালী মন্দির।
advertisement
বাংলা নববর্ষের প্রথম দিনে মেলার পাশাপাশি মাকে দর্শনের জন্য দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়। মশলা মেলায় কৃষকরা যেমন পাইকারি মশলা বিক্রি করতে পারেন, তেমনই আবার ব্যবসাদারদের পাশাপাশি সাধারণ মানুষও সারা বছরের প্রয়োজনীয় মশলা বাড়ির জন্য কিনে নিয়ে যান।
বহুদূর থেকে সাধারণ মানুষ মশলা কিনতে চলে আসেন এই দিনে। বহু মশলার ব্যবসায়ী আছেন, যারা মনে করেন বছরের প্রথম দিন এই মশলা হাট থেকে বেচাকেনা শুরু করলে সারাবছর ব্যবসা ভালহবে। এই বিশ্বাস থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নববর্ষের সকালে ব্যবসায়ীরা মশলা কিনতে আসেন গোবরডাঙ্গার এই মশলা মেলায়।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poila Baishakh: মেলায় মশলা কিনে শুরু হয় নতুন বছর! নববর্ষের এই প্রাচীন নিয়ম জানেন কোথায় আছে?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement