advertisement

ঝাড়খণ্ড হয়ে বাংলায় ঢুকতেই গাড়ি ধরল তৃণমূল কর্মীরা, যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

West Bengal News: দুটি গাড়ি পালিয়ে গেলেও একটি গাড়িকে তারা ধরে ফেলে। গাড়ির মধ্যে ছিল সাতটি গরু।

ফাইল ছবি
ফাইল ছবি
#আসানসোল: ঝাড়খণ্ড হয়ে গরু বোঝাই করে পিকআপ ভ্যান ঢুকেছিল বাংলায়। ডুবুডি চেকপোস্ট এড়িয়ে গ্রামের ভেতর হয়ে কুলটি এলাকায় ঢুকতেই স্থানীযদের সঙ্গে নিয়ে কুলটি তৃণমূল নেতা কর্মীরা সেই গাড়িকে ধরে ফেলে। তিনটি পিকআপ ভ্যানে করে মোট ২১ থেকে ২২ টি গরু ধানবাদ থেকে বীরভূমে পাচার হচ্ছিল বলে অভিযোগ।
দুটি গাড়ি পালিয়ে গেলেও একটি গাড়িকে তারা ধরে ফেলে। গাড়ির মধ্যে ছিল সাতটি গরু। কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের হাতে সেই গাড়ি তারা তুলে দেয়। তৃণমূল নেতৃত্বের দাবি, পুলিশি গাফিলতিতে ঝাড়খণ্ড থেকে বাংলায় অবৈধভাবে পাচারের গরু ঢুকছে অথচ বদনাম হচ্ছে তৃণমূল। পুলিশের পাশাপাশি এমভিআই ডিপার্টমেন্টের দিকেও তারা অভিযোগের আঙুল তুলেছেন। তৃণমূল নেতৃত্বের দাবি পুলিশ তদন্ত করে বার করুক কারা এই পাচার চক্র চালাচ্ছে।
advertisement
advertisement
উল্লেখ্য, এর আগেই দেখা গিয়েছিল, গরু পাচারের সেফ করিডোর হয়ে উঠছে আসানসোল ২ নম্বর জাতীয় সড়ক। সেই ঘটনা আরও একবার প্রমাণিত হল এদিন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঝাড়খণ্ড হয়ে বাংলায় ঢুকতেই গাড়ি ধরল তৃণমূল কর্মীরা, যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement