advertisement

বর্ধমানে প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের আন্দোলন অব্যাহত, অসুস্থ ১ আন্দোলনকারী

Last Updated:

লাগাতার ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে দিনভর-সারারাত আন্দোলন চালিয়ে এদিন অসুস্থ হয়ে পড়েন এক মহিলা চাকরিপ্রার্থী ৷

#বর্ধমান: জেলায় জেলায় একই চিত্র ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ-আন্দোলনে সামিল টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ কোথাও পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ডাক না পাওয়ার অভিযোগ, কোথাও আবার মেলেনি নিয়োগপত্র ৷
গত তিনদিন ধরে নিয়োগপত্রের দাবীতে জেলা প্রাথমিক স্কুল সংসদের সামনে অবস্থান আন্দোলনে অনড় শিক্ষকপদে চাকরিপ্রার্থীরা ৷ লাগাতার ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে দিনভর-সারারাত আন্দোলন চালিয়ে এদিন অসুস্থ হয়ে পড়েন এক মহিলা চাকরিপ্রার্থী ৷ বর্ণালী চক্রবর্তী নামে ওই মহিলাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও অবস্থান বিক্ষোভ তুলতে নারাজ প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা ৷
advertisement
অভিযোগ, কাউন্সেলিং শেষ হওয়ার পরও দেওয়া হয়নি নিয়োগপত্র ৷ পরশু অ্যাপয়েন্ট লেটার সংগ্রহ করতে এসে চাকরিপ্রার্থীরা দেখেন পূর্ণ সময়ের নয়, প্যারাটিচার পদের জন্য নিয়োগ পত্র দেওয়া হচ্ছে তাদের ৷ এরপরই বর্ধমানের জেলা প্রাথমিক স্কুল সংসদের সামনে কাছারি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা ৷
advertisement
পুলিশ এসে বিক্ষোভকারীদের তুলে দেওয়ার চেষ্টা করলেও তারা পিছু হটেননি ৷ জেলা প্রাথমিক স্কুল সংসদের সামনে নিয়োগপত্রের দাবিতে লাগাতার বিক্ষোভ চালানো সত্ত্বেও দেখা মেলেনি সংসদের কোনও আধিকারিকদের ৷ উল্টে পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে তাদের সঙ্গে গন্ডগোল বাধে ৷ বিক্ষোভ দিনভর ভিতরে আটকে ছিলেন জেলা প্রাথমিক স্কুল সংসদের কর্মীরা ৷
advertisement
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় বর্ধমানের মহকুমা শাসক এসে আন্দোলনকারীদের নিয়োগপত্র মেলার ব্যাপারে আশ্বস্ত করেন ৷ জানান, যারা নিয়োগপত্র পাননি তাদের নথি খতিয়ে দেখছে সংসদ ৷ কাজ শেষ হলে শীঘ্রই মিলবে নিয়োগপত্র ৷ কিন্তু তাতেও আশ্বস্ত নন চাকরিপ্রার্থীরা ৷ তাদের দাবি, নিয়োগপত্র হাতে পেলে তবেই তাঁরা অবস্থান প্রত্যাহার করবেন ৷
advertisement
অন্যদিকে নিয়োগ নিয়ে জট কাটাতে বৈঠকে বসছে বিদ্যালয় সংসদ ৷ ২৭ ফেব্রুয়ারি ফের শংসাপত্র যাচাই করা হবে বলে, জানালেন স্কুল বোর্ডের চেয়ারম্যান ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমানে প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের আন্দোলন অব্যাহত, অসুস্থ ১ আন্দোলনকারী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement