advertisement

East Bardhaman News: ভুল করে অন্য রোগিণীকে দেওয়া হল রক্ত, গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউ-তে! শোরগোল বর্ধমান মেডিকেলে

Last Updated:

নাম বিভ্রাটে একজনের রক্ত দিয়ে দেওয়া হল অপরজনকে,ভুল রক্ত চলায় রোগীর অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় আইসিইউ-তে।চাঞ্চল্যকর অভিযোগ!ঘিরে শোরগোল বর্ধমান মেডিকেলে।

নমিতা বাগদীর ছবি
নমিতা বাগদীর ছবি
বর্ধমান, সায়নী সরকার: নাম বিভ্রাটে একজনের রক্ত দিয়ে দেওয়া হল অপরজনকে, ভুল রক্ত চলায় রোগীর অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় আইসিইউ-তে। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল বর্ধমান মেডিকেলে। রক্ত দরকার একজনের। তার বদলে একই নামের আর রোগিনীকে দেওয়া হল সেই রক্ত। রোগীর পরিজনদের অভিযোগ, একজনের জন্য আনা রক্ত দেওয়া হয়েছে অন্য রোগীনিকে৷
জানা গিয়েছে, ভাতারের বলগোনার বাসিন্দা নমিতা মাঝি রক্তাল্পতার উপসর্গ নিয়ে বর্ধমান মেডিক্যালের নিউ বিল্ডিং-এর তিনতলায় ভর্তি হন শনিবার সকালে। তাদের পরিবারের লোকজনকে দুটি কাগজ দিয়ে ব্ল্যাড ব্যাঙ্ক থেকে রক্ত আনতে বলা হয়। নমিতা মাঝির ছেলে সঞ্জিত মাঝি বলেন, ‘‘রক্ত আনার পর সেই রক্ত নমিতা মাঝির বদলে নমিতা বাগদি নামে অন্য একজনের শরীরে চালানো হয়। নমিতা বাগদিকে রক্ত দেওয়ার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখনই টনক নড়ে সিস্টারদের। সঙ্গে সঙ্গে রক্ত পরিবর্তন করা হয়।’’
advertisement
advertisement
নমিতা মাঝি নামে ৫৩ বছর বয়স্কা রোগীনির বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের তুলসীডাঙ্গা গ্রামে। তার রক্তে হিমোগ্লোবিন কম ছিল। একই সঙ্গে ওই ওয়ার্ডেই নমিতা বাগদী নামে আরও এক রোগিনী সর্পদংশনের শিকার হয়ে চিকিৎসাধীন ছিলেন। নমিতা মাঝির জন্য রক্ত লাগবে জানতে পেরে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত আনেন তার ছেলে সঞ্জিত মাঝি। পরে তিনি তার বৌদিকে ফোন করে জিজ্ঞেস করে জানতে পারেন, তার মাকে রক্ত দেওয়া হয়নি।
advertisement
পরিবর্তে অন্যজনকে সেই রক্ত দেওয়া হয়েছে। যদিও পরে নাকি ভুল বুঝতে পেরে সেই রক্ত খুলেও নেওয়া হয় হাসপাতালের তরফে। এদিকে ভুল রক্ত চলায় নমিতা বাগদীর শরীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল সুপারের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ভুল করে অন্য রোগিণীকে দেওয়া হল রক্ত, গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউ-তে! শোরগোল বর্ধমান মেডিকেলে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement