advertisement

তার কেটে গ্রামে নামাতেন অন্ধকার, তারপরেই শুরু হত...! এবার যুবককে হাতেনাতে ধরে ফেলল গ্রামবাসী

Last Updated:

হিঙ্গলগঞ্জের খেজুরবেড়িয়া গ্রামে বিদ্যুতের চেয়েও বেশি ছিল চোরের দৌরাত্ম্য

এলাকাবাসীর হাতে ধরা পড়ল যুবক
এলাকাবাসীর হাতে ধরা পড়ল যুবক
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ পোস্টে উঠে তার কেটে দিতেন, গোটা গ্রামে নেমে আসত অন্ধকার। এবার হাতেনাতে ধরা পড়লেন সন্তু প্রামানিক নামের সেই যুবক। হিঙ্গলগঞ্জের খেজুরবেড়িয়া গ্রামে বিদ্যুতের চেয়েও বেশি ছিল চোরের দৌরাত্ম্য। রাতে পোস্টে উঠে বৈদ্যুতিক তার কাটা, ট্রান্সফর্মারের ফিউজ উধাও, স্ট্রিট লাইট খুলে নিয়ে যাওয়া- এসবের ফাঁকে চলত নানা চুরি। তাতেই নাম জড়িয়েছে সন্তু প্রামানিকের।
এদিন গভীর রাতে আর তাঁর ভাগ্য সহায় থাকেনি। অভিযোগ, এক বাড়ির বাইরে লাগানো বৈদ্যুতিক মিটার খুলে নেওয়ার সময় কয়েকজন গ্রামবাসী সন্তুকে ধরে ফেলেন। তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় দু’টি মিটার, একটি লোহার রড এবং একটি ধারালো অস্ত্র।
আরও পড়ুনঃ চলাফেরা, কানে শোনা, কথা বলায় সমস্যা! তবুও হার মানেননি, বীরবলের কাহিনী জানলে স্যালুট করবেন
স্থানীয়দের দাবি, সন্তু দিনে ইলেকট্রিক অফিসের ঠিকাদারের অধীনে কাজ করতেন। বিদ্যুৎ সংযোগের খুঁটিনাটি সেই জ্ঞানই রাতে চুরির কাজে লাগাত। কিন্তু এদিন তিনি ধরা পড়ে যান।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্ষুব্ধ গ্রামবাসীরা বৈদ্যুতিক পোস্টের সঙ্গে সন্তুকে বেঁধে রাখেন এবং গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার ও গ্রেফতার করে। বর্তমানে তিনি বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামবাসীদের একটাই মন্তব্য- ‘বিদ্যুৎ আসুক বা না আসুক, এই চোর যেন আর ফিরে না আসে’। ঘটনার পর গ্রামে যেন স্বস্তির হাওয়া বইছে। অনেকেই মজা করে বলছেন, ‘এবার হয়ত স্ট্রিট লাইটও নিশ্চিন্তে রাত কাটাবে’।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তার কেটে গ্রামে নামাতেন অন্ধকার, তারপরেই শুরু হত...! এবার যুবককে হাতেনাতে ধরে ফেলল গ্রামবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement