advertisement

স্কুল ফেরত মেয়েদের দেখিয়ে মাঝ রাস্তায় স্বমেহন করতে গিয়ে ধৃত এক ব্যক্তি

Last Updated:

কাটোয়া পাওয়ার হাউস পাড়ায় একইভাবে সে মেয়েদের দেখে স্বমেহন করছিল। তখনই হাতে নাতে ধরা পড়ে ওই ব্যক্তি।

#কাটোয়া: রাস্তায় দাঁড়িয়ে স্বমেহন করতেন ভদ্রলোক। স্কুল ফেরত মেয়েদের দেখিয়ে দেখিয়ে তিনি মাঝ রাস্তায় স্বমেহন করতেন। অনেকদিন ধরেই চলছিল এই ঘটনা। মেয়েরা সাহস পাচ্ছিল না কাউকে জানানোর। তবে এর মধ্যেই এক স্কুল ছাত্রী নিজের মোবাইল ক্যামেরায় ওই ব্যক্তির কুকর্মের ভিডিও তোলে। এবং তারপর সেটিকে পাড়ার দাদাদের কাছে নিয়ে গিয়ে দেখায়। ভিডিও দেখে লোকটিকে খুঁজতে শুরু করে তারা। কাটোয়া পাওয়ার হাউস পাড়ায় একইভাবে সে মেয়েদের দেখে স্বমেহন করছিল। তখনই হাতে নাতে ধরা পড়ে ওই ব্যক্তি। ওই ব্যক্তির নাম মানব পণ্ডিত। পেশায় রঙ মিস্ত্রি।
পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দিলে, সে স্বীকার করে নেয় নিজের কুকর্মের কথা। এবং সে নিজের কর্মের জন্য পস্তাতে শুরু করে। মানব নিজে বিবাহিত। তবে এই ঘটনায় এলাকার লোক উত্তেজিত হয়ে পড়েন। তবে পুলিশের জন্য গণপিটুনির হাত থেকে অভিযুক্ত রেহাই পেলেও পুলিশের হেফাজতেই রাখা হয়েছে তাকে। অভিযুক্তের কোনও মানসিক সমস্যা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুল ফেরত মেয়েদের দেখিয়ে মাঝ রাস্তায় স্বমেহন করতে গিয়ে ধৃত এক ব্যক্তি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement