advertisement

পণ দিতে না পারায় গৃহবধূকে পিটিয়ে খুন ভাঙড়ে

Last Updated:

মৃত গৃহবধুর নাম ছাইমা বিবি। ২৮ বছর বয়স।

#ভাঙড়: পণ দিতে না পারায় এক গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ভাঙড় থানার মাধবপুর এলাকার ঘটনা। মৃত গৃহবধুর নাম ছাইমা বিবি। ২৮ বছর বয়স। প্রায় সাড়ে তিন বছর আগে মাধবপুরে দেখাশোনা করে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই পণের জন্য প্রায়ই মারধর করতো তাঁকে। বাপের বাড়িতে অভাবের সংসার হওয়ায় স্বামীর দাবি মতন চাহিদা পূরণ করতে পারতেন না। এর আগেও একাধিকবার মারধরের অভিযোগ উঠেছে ছাইমা বিবির স্বামী মতিয়ার রহমানের বিরুদ্ধে।
আজ মৃত্যুর খবর শুনে মাধবপুরের বাড়িতে পরিবারের সদস্যরা যায়। শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় দেখতে পায় তাঁকে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মতিয়ার মোল্লাসহ তার পরিবারের সদস্যরা পলাতক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পণ দিতে না পারায় গৃহবধূকে পিটিয়ে খুন ভাঙড়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement