advertisement

বৃদ্ধার মাথায় সজোরে মুগুরের আঘাত, সঙ্গে সঙ্গে...খুনের অভিযোগে গ্রেফতার মদ‍্যপ প্রতিবেশী!

Last Updated:

বলাগড় খামারগাছি কাদাম ঘুটু গ্রামে বৃদ্ধাকে মুগুর মেরে খুনের অভিযোগ

বৃদ্ধার মাথায় সজোরে মুগুরের আঘাত, সঙ্গে সঙ্গে...খুনের অভিযোগে গ্রেফতার মদ‍্যপ প্রতিবেশী!
বৃদ্ধার মাথায় সজোরে মুগুরের আঘাত, সঙ্গে সঙ্গে...খুনের অভিযোগে গ্রেফতার মদ‍্যপ প্রতিবেশী!
চুঁচুঁড়া: বলাগড় খামারগাছি কাদাম ঘুটু গ্রামে বৃদ্ধাকে মুগুর মেরে খুনের অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশীকে মারধোর করে পুলিশে দিল গ্রামবাসীরা। বলাগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খামারগাছির কাদামঘুটু গ্রামে আজ দুপুরে প্রতিবেশি যুবক সমর সরেন মদ‍্যপ অবস্থায় গালিগালাজ করে। তা নিয়ে বাদলি মান্ডির (৬০) সঙ্গে বচসা শুরু হয়। বচসার মাঝেই মুগুর দিয়ে আঘাত করে সমর। আহত বৃদ্ধাকে তুলে জিরাট হাসপাতালে নিয়ে যায় গ্রামবাসীরা। সেখানেই মৃত্যু হয় তার।
খবর পেয়ে বলাগড় থানার পুলিশ গ্রামে পৌঁছায়। হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগড়া সৌমেন বিশ্বাস ঘটনাস্থলে যান। অভিযুক্ত সমরকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও সমর গ্রামের অনেকের সঙ্গে অশান্তি করেছে। গ্রামে সালিশি করে তাকে সাবধান করা হয়েছিল। কিন্তু মদ খেয়ে অশান্তি করা বন্ধ হয়নি। কলে জল নেওয়া, বাড়ি পাশ দিয়ে যাতায়াত করা নিয়ে বৃদ্ধার সঙ্গেও আজ বৃদ্ধা সেই অশান্তির বলি হল।
advertisement
ঘটনার পর থমথমে ওই আদিবাসী গ্রাম। পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।
ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, ‘‘একটা ঘটনা হয়েছে হামজানপুর কাদাম ঘুটু গ্রামে। এক যুবক মদ্যপ ছিল। সে ঝামেলা করছিল। বৃদ্ধাকে কাঠের মুগুর দিয়ে মাথায় মারে। মহিলা পরে যায় তাকে আবার মারে। প্রত্যক্ষদর্শীরা ছাড়ানোর চেষ্টা করেন।মহিলাকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তকে আটক করা হয়েছে।সে হাসপাতালে চিকিৎসায় আছে। অভিযোগ নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত এগোবে।’’
advertisement
সোমনাথ ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৃদ্ধার মাথায় সজোরে মুগুরের আঘাত, সঙ্গে সঙ্গে...খুনের অভিযোগে গ্রেফতার মদ‍্যপ প্রতিবেশী!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement