advertisement

South 24 Parganas News: এবার বাড়িতে বসেই অনলাইনে কাটা যাবে ভেসেলের টিকিট, ব্যবস্থা ডায়মন্ড হারবারে

Last Updated:

এবার বাড়িতে বসেই অনলাইনে কাটা যাবে ভেসেলের টিকিট। এমন ব্যবস্থা করা হচ্ছে ডায়মন্ড হারবারে। এই টিকিট কাটতে অ্যাপের সাহায্য নেওয়া হবে।

+
ডায়মন্ড

ডায়মন্ড হারবার ফেরিঘাট 

ডায়মন্ড হারবার: এবার বাড়িতে বসেই অনলাইনে কাটা যাবে ভেসেলের টিকিট। এমন ব্যবস্থা করা হচ্ছে ডায়মন্ড হারবারে। এই টিকিট কাটতে অ্যাপের সাহায্য নেওয়া হবে। অ্যাপের মাধ্যমে ডায়মন্ডহারবার থেকে কুঁকড়াহাটি যাওয়ার ভেসেলের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। শীঘ্রই এই সুবিধা চালু করতে চলেছে ডায়মন্ড হারবার পুরসভা। এতদিন শুধু কাউন্টার থেকে টিকিট কাটার সুযোগ ছিল তাঁদের।
কিন্তু অফিস টাইমে লম্বা লাইন পড়ে যেত এবং অনেকেই ভেসেল ধরতে পারতেন না। এই সমস্ত কিছু মাথায় রেখে নয়া ব্যবস্থার দিকে ঝুঁকতে চাইছে সকলে। ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটির দিকে যেতে গেলে সকালের দিকে ফেরির পরিষেবা নিতে ভালো ভিড় হয়। কাউন্টারে দীর্ঘ লাইন পড়ে যায়। এবারে এই অ্যাপ চালু হয়ে গেলে যাত্রীরা আগে থেকেই টিকিট কেটে নিতে পারবেন। তারপর ফেরিঘাটে এসে মোবাইলে টিকিট দেখিয়ে ভেসেল ধরতে চলে যাবেন তাঁরা।
advertisement
আরও পড়ুন : দামোদরের উপর তৈরি হবে ৪ লেনের অত্যাধুনিক ‘শিল্প সেতু’, উপকৃত হবেন বর্ধমান-সহ একাধিক জেলার বাসিন্দা
তবে কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ হবে না। কারণ অনেকেই হয়তো অ্যাপ ব্যবহারে অভ্যস্ত নাও হতে পারেন। এ নিয়ে ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার জানিয়েছেন, নতুন এই ব্যবস্থায় সকলের উপকার হবে। ঘরে বসেই কাটা যাবে এই টিকিট। ফলে যাত্রীরা সাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: এবার বাড়িতে বসেই অনলাইনে কাটা যাবে ভেসেলের টিকিট, ব্যবস্থা ডায়মন্ড হারবারে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement