advertisement

North 24 Parganas News: সাইবার প্রতারকদের নয়া ফাঁদ, 'TRAI'-এর নাম করে দম্পতিকে ফেলা হল বিপদে, অবশেষে বাঁচলেন বুদ্ধির জোরে

Last Updated:

ট্রাই এর নাম করে এভাবেই দম্পতিকে ফেলা হল বিপদে! অবশেষে বাঁচলেন বুদ্ধির জোরে

+
<br>

<br>

উত্তর ২৪ পরগনা: টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর নাম করে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা দম্পতিকে! অবশেষে বুদ্ধির জোরেই বিপদ থেকে বাঁচলেন বনগাঁর অজয় মজুমদার।জানা গিয়েছে, বনগাঁ প্রতাপগরের বাসিন্দা অজয় মজুমদারের কাছে একটা ফোন আসে। ফোনের অন্য প্রান্ত থেকে বেঙ্গালুরু পুলিশ স্টেশনের নাম করে জানানো হয়, তার প্যান কার্ড ব্যবহার করে খোলা হয়েছে আন্তর্জাতিক এক ক্রিমিনালের অ্যাকাউন্ট, যেখান থেকে লেনদেন হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এখানেই শেষ নয়, হিউম্যান ট্রাফিকিং, চাকরির নাম করে প্রতারণা-সহ নানা অভিযোগও জড়িত রয়েছে। বলা বাহুল্য, আতঙ্কিত হয়ে পড়েন মজুমদার দম্পতি। সেই সুযোগকে কাজে লাগিয়েই শুরু হয় আসল প্রতারণার খেলা।
প্রতারকেরা জানায়, ঘটনাটি এতটাই গুরুতর যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI বিষয়টি হাতে নিয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যেই ওয়ারেন্ট জারি হয়েছে। মানসিক চাপ এতটাই বৃদ্ধি পায় যে শারীরিক বিপদের আশঙ্কাও তৈরি হয় অসিত মজুমদার ও স্ত্রী দেবযানী মজুমদারের। দু’জনেই সমাজসেবামূলক কাজে সঙ্গে যুক্ত এবং বেড়াতে ভালবাসেন। আচমকা এমন ফোন পেয়ে ভয় পেয়ে যান। এভাবেই তদন্তের নামে ক্রমাগত ফোন করা হয় এবং নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর মতলব ফাঁদে প্রতারকরা। লোকলজ্জা ও বিপদের কথা ভেবে প্রথমে বিষয়টি কাউকে না জানালেও, এর পরই ধীরে ধীরে সন্দেহ তৈরি হয় ভুক্তভোগীদের। অবশেষে নিজেদের এই বিপদের কথা পরিজনদের জানান তিনি। তাঁদের পরামর্শমতোই প্রতারকদের ফোন ধরা বন্ধ করেন। অবশেষে কিছুটা হলেও বিপদ থেকে মুক্তি পেয়েছেন তাঁরা। সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান ।
advertisement
বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে সতর্কতা ও সন্দেহবোধই শেষমেশ বাঁচিয়ে দিল এই দম্পতিকে  । প্রতারকদের উদ্দেশ্য ছিল, ভয় দেখিয়ে অর্থ আদায় করা। কিন্তু সময়মতো প্রতারকদের ফোন না তোলার সিদ্ধান্ত নেওয়ায় শেষ পর্যন্ত কোনও আর্থিক ক্ষতি হয়নি অসিত মজুমদার, দেবযানি মজুমদারদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই ধরনের সাইবার প্রতারণা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষকে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার নাম করে ভয় দেখিয়ে প্রতারণা করার চেষ্টা করছে সাইবার অপরাধীরা। এ বিষয়ে সচেতনতা প্রচারও চালানো হচ্ছে সরকারের তরফে।
advertisement
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সাইবার প্রতারকদের নয়া ফাঁদ, 'TRAI'-এর নাম করে দম্পতিকে ফেলা হল বিপদে, অবশেষে বাঁচলেন বুদ্ধির জোরে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement