advertisement

North 24 Parganas News: নীল বাতির গাড়ি, পেশায় আইপিএস! সেই পরিচয়েই একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক! হাড়োয়াতে ধরা পড়ে অবশেষে পর্দাফাঁস

Last Updated:

North 24 Parganas News: বিচার পেতে তারা হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবকের বিরুদ্ধে।

পুলিশের হাতে ভুয়ো আইপিএস 
পুলিশের হাতে ভুয়ো আইপিএস 
বারাসত: ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে একাধিক প্রতারণা গ্রেফতার যুবক। বারাসাতের পর হাড়োয়ায় শ্রীঘরে ভুয়ো আইপিএস অফিসার। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া থানা এলাকায় পরপর দুটি মেয়ের সঙ্গে আইপিএস পরিচয় দিয়ে প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় এক যুবক। তারপর বিচার পেতে তারা হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবকের বিরুদ্ধে।
advertisement
সেই অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ নিউ টাউন এলাকা থেকে ২৭ বছরের রনজয় চট্টোপাধ্যায় ওরফে সুস্মিত সেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ১০ দিনের পুলিশ হেফাজত শেষ করার পর। এদিন আবারও নিজেদের হেফাজতে পেতে বসিরহাট আদালতে পাঠিয়েছে হাড়োয়া থানার পুলিশ
advertisement
advertisement
জানা যায়, ধৃত ওই যুবকের বাড়ি এয়ারপোর্ট সংলগ্ন নারায়ণপুর এলাকায়। এই যুবকের নামে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে এমনকি ছদ্মনাম ব্যবহার করে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তার পাশাপাশি নীল বাতি লাগান গাড়ি ব্যবহার করে একাধিক জায়গায় প্রতারণা করে বেড়াত এই যুবক। ওই যুবকের ফাঁদে পড়েন হাড়োয়া থানা এলাকার দুই যুবতী
advertisement
তাদের কাছ থেকেও প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই যুবক। নিউ টাউন এলাকা থেকে গ্রেফতার হওয়ার পর আদালতের মাধ্যমে দশ দিন আগে নিজেদের হেফাজতে পান হাড়োয়া থানার পুলিশ তারপর দশ দিন হেফাজত শেষ করার পর আজ আবারও নিজেদের হেফাজতে পেতে বসিরহাট আদালতে পাঠিয়েছে হাড়োয়া থানার পুলিশ এই যুবকের পিছনে আরও কোন বড়সড় চক্র রয়েছে কিনা বা আরও কোন কেউ জড়িত রয়েছে কিনা সেটিও নজরে রেখেছে হাড়োয়া থানার পুলিশ
advertisement
জুলফিকার মোল্যা 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: নীল বাতির গাড়ি, পেশায় আইপিএস! সেই পরিচয়েই একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক! হাড়োয়াতে ধরা পড়ে অবশেষে পর্দাফাঁস
Next Article
advertisement
US-Israel-Iran War News:'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
  • US-Israel-Iran War News: পশ্চিম এশিয়ায় ইরান–ইজরায়েল সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সমুদ্রপথেও আঘাতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই প্রথম বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার অবস্থান বজায় রাখার কথা জানিয়েছ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement