advertisement

North 24 Parganas News: বাইকে যেন 'রকেটের গতি'! নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা, চরম পরিণতি! রেগে আগুন ধরিয়ে দিল স্থানীয়রা

Last Updated:

North 24 Parganas News: দ্রুতগতির বাইকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। ঘটনায় অগ্নিগর্ভ বসিরহাটের সংগ্রামপুর-কাটিহাট রোড।

ঘাতক বাইকে আগুন
ঘাতক বাইকে আগুন
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: দ্রুতগতির বাইকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। এরপর উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। ঘটনার জেরে বসিরহাটের সংগ্রামপুর-কাটিহাট রোডের তেঘরিয়া মোড় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পথচারী বছর ৪২ -এর অনুপ মণ্ডলকে একটি দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপবাবুর। হঠাৎ এই মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এলাকার সাধারণ বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রাস্তায় বেপরোয়া গতিতে বাইক ও গাড়ি ছুটে বেড়ায়।
advertisement
আরও পড়ুন : ধানক্ষেতের পাশে বিশাল বিশাল পায়ের ছাপ, সতর্ক করে দিল বন দফতর! বাঘের আতঙ্কে কাঁপছে পাথরপ্রতিমা
বিশেষ করে অল্প বয়সি যুবকরা উচ্চ শব্দসম্পন্ন সাইলেন্সার লাগিয়ে দ্রুতগতিতে গাড়ি চালায়।  যা একদিকে সাধারণ মানুষের কাছে ঝুঁকিপূর্ণ, ঠিক তেমনি ভয়ের কারণ। এলাকাবাসীর অভিযোগ, বহুবার প্রশাসনকে জানালেও সেভাবে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এদিনের দুর্ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা ঘাতক বাইকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি তারা দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ করে রাখেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর ফলে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ হয়ে পড়ে সংগ্রামপুর– কাটিহাট রোড। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। স্থানীয়দের দাবি, রাস্তায় স্পিড ব্রেকার , নজরদারি এবং নিয়মিত পুলিশি টহল চালানো জরুরি। না হলে এমন ধরনের দুর্ঘটনা থামানো যাবে না। এমন দুর্ঘটনায় এক নিরীহ পথচারীর প্রাণহানিতে শোকের ছায়া, সঙ্গে ক্ষোভ ও নিরাপত্তাহীনতার চিত্র আরও একবার সামনে এনে দিল তেঘরিয়ার এই মর্মান্তিক ঘটনা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাইকে যেন 'রকেটের গতি'! নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা, চরম পরিণতি! রেগে আগুন ধরিয়ে দিল স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement