advertisement

North 24 Parganas News: ডানলপ ব্রিজে প্রকাশ্যে ঠেক, টাকা চেয়ে যুবককে বেদম মারধর জুয়াড়িদের! শুনে শিউরে উঠছে স্থানীয়রা

Last Updated:

North 24 Parganas News: প্রকাশ্যে জুয়ার ঠেক। আবার বেসরকারি বাস কোম্পানির কর্মীর ওপর হামলা ও ছিনতাই। এলাকায় চাঞ্চল্য।

ঘটনাস্থল
ঘটনাস্থল
বরানগর, উত্তর ২৪ পরগণা, সুবীর দে: ডানলপ ব্রিজে প্রকাশ্যে চলছে জুয়ার ঠেক। আবার সেই জুয়ার ঠেক থেকে বেসরকারি বাস সংস্থার কর্মীর ওপর হামলা ও ছিনতাই করার অভিযোগ উঠেছে। যে ঘটনাকে কেন্দ্র করে উৎসবের দিনে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।
জানা গিয়েছে, ডানলপ ব্রিজের ওপর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে দিনের আলোয় প্রকাশ্যে  চলছিল জুয়ার আসর। সেই আসরে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে যোগ দিয়েছিলেন। আর এই জুয়ার ঠেকের পাশেই রয়েছে বাসস্ট্যান্ড। অভিযোগ, সেই বাসস্ট্যান্ডের সামনে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকা এক যুবকের ওপর হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন: বড়দিনে হাজির বাস্তবের সান্তা, সঙ্গে বস্তা বস্তা উপহার! ইট ভাটার শ্রমিকদের মুখে তখন হাসি দেখে কে
জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম সুভাষ বসু। তিনি একটি বেসরকারি বাস সংস্থার কর্মী। তাঁর অভিযোগ, তিনি অপেক্ষা করার সময় সেই জুয়ার ঠেক থেকে কিছু দুষ্কৃতী এসে তাঁর কাছে টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকার করায় দুষ্কৃতীরা তাঁকে বন্দুকের বাট দিয়ে মারধর করে। মারধর করে তাঁর থেকে টাকা ছিনতাই করে অভিযুক্তরা চলে যায় বলে অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুন: দিঘায় আসা পর্যটকদের খরচ কমিয়ে দিল প্রশাসন, উৎসবের মরশুমে বাঁচবে অঢেল টাকা! বিনামূল্যে পানীয় জলের বন্দোবস্ত
এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন আক্রান্ত ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরানগর থানায় পুলিশ। পুলিশ এসে জুয়ার ঠেক ভেঙে দেয়। ইতিমধ্যে আক্রান্তের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বরানগর থানার পুলিশ। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ডানলপ ব্রিজে প্রকাশ্যে ঠেক, টাকা চেয়ে যুবককে বেদম মারধর জুয়াড়িদের! শুনে শিউরে উঠছে স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement