advertisement

North 24 Parganas News: কনকনে ঠান্ডায় নীলচে জলে ঘুরে বেড়াচ্ছে জলপরী! বানিপুর লোক উৎসবের নয়া আকর্ষণ, দেখতে ভিড় জমাচ্ছেন বাচ্চা-বুড়ো সকলেই

Last Updated:

North 24 Parganas News: গল্পের বইয়ের পাতা থেকে রূপকথার জলপরীর এবার বাস্তব দর্শন! বানিপুর লোক উৎসব মেলায় নতুন আকর্ষণেই এখন উপচে পড়ছে ভিড়। কল্পনায় নয়, চোখের সামনেই জলপরী দেখার সুযোগ মিলছে বানিপুর লোক উৎসব মেলায়।

+
জলপরী

জলপরী

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: গল্পের বইয়ের পাতা থেকে রূপকথার জলপরীর এবার বাস্তব দর্শন! বানিপুর লোক উৎসব মেলায় নতুন আকর্ষণেই এখন উপচে পড়ছে ভিড়। কল্পনায় নয়, চোখের সামনেই জলপরী দেখার সুযোগ মিলছে বানিপুর লোক উৎসব মেলায়। এই অভিনব আকর্ষণকে ঘিরে মেলাপ্রাঙ্গণে প্রতিদিনই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।
মাত্র ৭০ টাকার টিকিট কেটেই শিশু থেকে শুরু করে বয়স্ক- সব বয়সের মানুষই জলপরী দেখার আগ্রহে ভিড় জমাচ্ছেন। রূপকথার গল্পে পড়া জলপরীর আদৌ কি বাস্তব অস্তিত্ব রয়েছে! এই কৌতূহল মেটাতেই যেন মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই বিশেষ শো। মেলার এখন সমস্ত আকর্ষণই যেন হয়ে উঠেছে এই জলপরী। মেলায় নতুন এই কনসেপ্ট ভাল রোজগারের দিশাও দেখাচ্ছে আয়োজকদের।
advertisement
advertisement
বিশাল জলাধারের মধ্যে দীর্ঘ সময় জলের তলায় থেকে শিল্পীরা মনোরঞ্জন করছেন দর্শকদের। শীতের মরশুমেও ঘণ্টার পর ঘণ্টা জলের মধ্যেই থেকে দক্ষতার সঙ্গে পরিবেশন করছেন তাঁদের অভিনয়। জানা গিয়েছে, এই জলপরী শো-তে অংশ নেওয়া শিল্পীরা ভিন রাজ্য থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে এসেছেন উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কোথাও কোথাও আবার দেশ-বিদেশে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীরাও আছেন। নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে তাঁরা এই ধরনের ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য শো করে থাকেন।দর্শনার্থীদের একাংশের মতে, এমন অভিনব ও ব্যতিক্রমী আকর্ষণ আগে কখনও বানিপুর মেলায় দেখা যায়নি। শিশুদের পাশাপাশি বড়দের মধ্যেও সমান উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে এবারের বানিপুর লোক উৎসব মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে এই জলপরী শো।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কনকনে ঠান্ডায় নীলচে জলে ঘুরে বেড়াচ্ছে জলপরী! বানিপুর লোক উৎসবের নয়া আকর্ষণ, দেখতে ভিড় জমাচ্ছেন বাচ্চা-বুড়ো সকলেই
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement